ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি

বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ  ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন  নির্বাচিত

পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

বারহাট্টায় অতিরিক্ত মূল্যে  সার বিক্রি, দুই জনকে জরিমানা করায় হয়

বেড়া পৌরসভায় ডিজিটাল গণতন্ত্র উদ্যোগের আওতায় পরিষেবা পর্যালোচনা সংলাপ

পীরগাছায় যানজট নিরসনে নতুন অটোরিকশা স্ট্যান্ডের উদ্বোধন

গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হরিরামপুরে ১১ বছরের কন্যা শিশুকে ইভটিজিং করায় এক  যুবক আটক।

আখাউড়ায় খাসির মাংস না পেয়ে বিয়ে ভেঙে দিলেন জাপান প্রবাসী যুবক।

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:-    ১৮ আগস্ট ২০২৬  ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের খাবারে খাসির মাংস না থাকাকে কেন্দ্র করে বিয়ে পণ্ড হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঐতিহ্যবাহী ‘খদর’ পরিবেশনের সময় খাবারে খাসির মাংস না থাকায় ক্ষুব্ধ হয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই কনের বাড়ি থেকে চলে গেছেন জাপান প্রবাসী এক যুবক।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ আগস্ট) বিকেলে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে। বর জুনায়েদ মিয়া পার্শ্ববর্তী কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বনির্ধারিত আয়োজন অনুযায়ী বরযাত্রীসহ জুনায়েদ মিয়া কনের বাড়িতে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর গেট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বরকে খাবারের টেবিলে বসানো হয়। আত্মীয়-স্বজনদের আতিথেয়তার পর বিয়ের প্রচলিত রেওয়াজ অনুযায়ী বরপক্ষের সামনে ‘খদর’ পরিবেশন করা হয়।

এ সময় খাবারে খাসির মাংস না থাকায় আপত্তি তোলেন বর জুনায়েদ মিয়া। তিনি খাসির মাংস ছাড়া খাবার গ্রহণ করবেন না বলে জানান। এমনকি খাসির মাংসের ব্যবস্থা না করলে বিয়েতেও সম্মতি দেবেন না বলে নিজের অবস্থান জানান।

হঠাৎ এমন পরিস্থিতিতে কনেপক্ষের লোকজন হতভম্ব হয়ে পড়েন। বিষয়টি নিয়ে কনের বাবা শফিক মিয়াসহ আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বরকে বোঝানোর চেষ্টা করেন। কনের বাবা শফিক মিয়া জানান, খাসির মাংসের বিষয়টি তাকে আগে জানানো হলে তিনি নিজ দায়িত্বে এর ব্যবস্থা করতেন। কিন্তু বিয়ের আগে এ ধরনের কোনো দাবি তাকে জানানো হয়নি।

স্থানীয়দের পক্ষ থেকেও পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। তবে দীর্ঘ সময় বোঝানোর পরও বর তার সিদ্ধান্তে অনড় থাকেন। শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই তিনি কনের বাড়ি থেকে চলে যান।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া বলেন, “ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। কোনো বাবা-মাই চান না এমন পরিস্থিতির মুখোমুখি হতে। বরপক্ষের আচরণ ও কথাবার্তা কিছুটা অস্বাভাবিক ঠেকেছে। বহুবার বোঝানোর পরও তিনি খাসি ছাড়া বিয়ে করতে অস্বীকৃতি জানান।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক খাবারের একটি পদকে কেন্দ্র করে ভেঙে যাওয়ায় স্থানীয়দের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বিশেষ করে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগমুহূর্তে এমন সিদ্ধান্তে কনেপক্ষ সামাজিক ও মানসিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

আখাউড়ায় খাসির মাংস না পেয়ে বিয়ে ভেঙে দিলেন জাপান প্রবাসী যুবক।

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ