ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৬ আগস্ট ২০২৬

তারাকান্দায় বালিখাঁ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এ.এইচ.এম. রফিক, প্রত্যাশা দলীয় সমর্থন

সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুকে শোকজ

গাজীপুরে বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত গার্মেন্টস শ্রমিক আন্দোলন প্রতিরোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিজিবি

তারাকান্দায় পুলিশের তৎপরতায় নাশকতার চেষ্টা পন্ড, মোটরসাইকেল ও টায়ার উদ্ধার

ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন।

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

বিরহের দিন কাটে স্মৃতির মাচালে, গ্রামের অতীত আজও হৃদয়ে অমলিন

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় মাদক,জোয়া, চাঁদাবাজি মুক্ত করতে সামাজিক উদ্যোগের ঘোষণা

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, নান্দাইলকে মাদক, জুয়া ও চাঁদাবাজমুক্ত করার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি  দিয়েছিলেন, তা বাস্তবায়নে কাজ চলছে। তিনি ইতোমধ্যে নান্দাইলকে চাঁদাবাজমুক্ত করতে সক্ষম হয়েছেন বলেও  দাবী জানান। 

আজ ১৫ আগস্ট শনিবার  দুপুরে ময়মনসিংহের নান্দাইল মডেল মসজিদ হলরুমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখা ও ক্বওমী মাদরাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ ও ক্বওমী মাদ্রাসার অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মাদক নিয়ন্ত্রণ আইন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে যাদের সঙ্গে মাদক পাওয়া যাবে বা যারা মাদকের সঙ্গে জড়িত থাকবে, তাদের কঠোর শাস্তি পেতে হবে। এটি শুধু নান্দাইলের জন্য নয়, সারা দেশের জন্য। নান্দাইলকে মাদক ও জুয়ামুক্ত করতে একটি কমিটি গঠনের ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, বিভিন্ন মসজিদে ইতিমধ্যে অনুদান দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে আরও ব্যাপক হারে মসজিদ-মাদ্রাসায় সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে ১৪টি মসজিদে উন্নয়নের জন্য ৪২ লাখ টাকা দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আরও দেওয়া হবে। মন্ত্রী আরো জানান নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে বিগত ৬ মাসে নান্দাইলে ১৮০টি রাস্তা করা হয়েছে । তিনি আরও জানান, বাংলাদেশ টেলিভিশনে এখন থেকে প্রতিবছর একবার হলেও কেরাত প্রতিযোগিতা হবে। ২০২৬ সালে সারা বাংলাদেশে হামদ-নাত প্রতিযোগিতা হবে।

নান্দাইল উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম ও কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় মাদক,জোয়া, চাঁদাবাজি মুক্ত করতে সামাজিক উদ্যোগের ঘোষণা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ