ডেইলি বাংল সংবাদ
আপডেট : বুধবার, ১৯ আগস্ট ২০২৬

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি

বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ  ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন  নির্বাচিত

পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

বারহাট্টায় অতিরিক্ত মূল্যে  সার বিক্রি, দুই জনকে জরিমানা করায় হয়

বেড়া পৌরসভায় ডিজিটাল গণতন্ত্র উদ্যোগের আওতায় পরিষেবা পর্যালোচনা সংলাপ

পীরগাছায় যানজট নিরসনে নতুন অটোরিকশা স্ট্যান্ডের উদ্বোধন

গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হরিরামপুরে ১১ বছরের কন্যা শিশুকে ইভটিজিং করায় এক  যুবক আটক।

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৩ নৌযানকে জরিমানা।

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণের অভিযোগে দুটি হাউসবোট ও একটি মাছ পরিবহনকারী নৌকাকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক। অভিযানে সার্বিক সহযোগিতা করেন তাহিরপুর থানা পুলিশের সদস্যরা।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণকারী হাউসবোটের যাত্রী ও পর্যটকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, “রামসার সাইট ও টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। হাউসবোট মালিক ও পর্যটকদের পরিবেশ আইন মেনে চলতে হবে এবং সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণ থেকে বিরত থাকতে হবে।”

তিনি আরও বলেন, টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৩ নৌযানকে জরিমানা।

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ