ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

তারাকান্দার পঙ্গুয়াই গ্রামে মাদক ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নয় বছরের হাসি-কান্না, ভালোবাসা ও স্মৃতির ইতি! শেষ অধ্যায়ে পৌঁছাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’

বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মেলন

বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মেলন

মোল্লাহাটে মসজিদের ইমামের বিরুদ্ধে একাধিক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, বিচার দাবি

কালিয়াকৈরের সফিপুর উড়ালসেতুতে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের তিনজনের

উলিপুরে যুবদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে সিএইচসিপি রাজ্জাক জেলহাজতে

কেশবপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

তারাকান্দায় নাশকতার মামলায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি- লিমন গ্রেপ্তার

ঝিনাইদহে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন কৃষকরা

এইচ এম রাহুল ঝিনাইদহ জেলা প্রতিনিধি,মাঠে মাঠে এখন সবুজ ধানের ঢেউ। বছরের এই সময়ে কৃষকরা কিছুটা অবসর সময় কাটান। এমন অবসরে কৃষকদের অংশগ্রহণে ঝিনাইদহে আয়োজন করা হয় ব্যতিক্রমী ফুটবল ম্যাচ। ফুটবল খেলার পাশাপাশি কৃষকদের মাঝে বিতরণ করা হয় জার্সি ও উন্নত খাবার। আয়োজন ঘিরে উৎসব আনন্দে মেতে ওঠেন প্রান্তিক কৃষকরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর এ আয়োজন করা হয়। বেসরকারি প্রতিষ্ঠান সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এ প্রীতি ফুটবল ম্যাচ ও দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সাউথ জোনের জেডএসএম কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা জলি খাতুন, উপ সহকারী কৃষি কর্মকর্তা লালন মিয়া, সিনজেনটার কুষ্টিয়া ডিভিশনের রিজিওনাল সেলস ম্যানেজার ইশতিয়াক শাহরিয়ার, ডিস্ট্রিবিউটর রফিক আহমাদ এবং কোটচাঁদপুর টেরিটোরির এরিয়া সেলস ম্যানেজার আল-মুজাহিদ মৃদুল।

রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলায় বিষয়খালী ‘এমিষ্টার টপ কৃষক একাদশ’কে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে ‘নলডাঙ্গা ইনসিপিয়ো কৃষক একাদশ’। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি কামরুল হাসান বলেন, আমাদের কৃষকরা সবচেয়ে অবহেলিত। তাদের স্বাস্থ্য ও বিনোদনের পর্যাপ্ত সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি কর্তৃপক্ষকে এগিয়ে আসা উচিত। আমরা কৃষকদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও বিনোদন দেওয়ার জন্যই ব্যতিক্রমী এই আয়োজন করেছি। হাজার হাজার কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই আয়োজন উপভোগ করেছেন। এ ধরনের উদ্যোগ আমরা সামনের দিনে আরও এগিয়ে নিতে চাই।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন কৃষকরা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ