ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

নিকলীতে ঐতিহ্যবাহী  নৌকা বাইচ প্রতিযোগীতা

ক্লাসমুখী করতে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের বড় পদক্ষেপ: দিনে বন্ধ কোচিং,স্কুলে মোবাইল নিষেধ

কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক  কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বগুড়ার আলোকিত সন্তান মাসুম বিল্লাহ

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পঞ্চগড়ে প্রাণবিন্দু ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড ক্যাম্পিং

পীরগঞ্জে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন  অনুষ্ঠিত

ডাকসুর দায়িত্ব নেওয়ার ১১ মাসে যা করেছি, ১০৫ বছরেও কেউ পারেনি: ভিপি আবু সাদিক কায়েম

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি: ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, সমাজে কিছু নেতা শুধু বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ থাকেন। আবার কেউ কেউ কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করেন। ডাকসুতে দায়িত্ব নেওয়ার ১১ মাসে তারা এমন কিছু কাজ করেছেন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে আগে কেউ করতে পারেননি বলে দাবি করেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবু সাদিক কায়েম।

তিনি বলেন, “ক্যাম্পাসে মেয়েরা সবচেয়ে নিরাপদ অবস্থায় রয়েছে। সব ধরনের হানাহানি, মারামারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও রাহাজানি শূন্যের কোঠায় নামিয়ে এনে শিক্ষার্থীদের মূল কাজ পড়াশোনা, গবেষণা এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের পরিবেশ নিশ্চিত করা হয়েছে।”

ডাকসুর ভিপি আরও বলেন, নেতৃত্বের মূল্যায়ন শুধু বক্তব্যের মাধ্যমে নয়, কাজের মাধ্যমে হওয়া উচিত। দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির মো. নাজমুল আহসানসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলা ও পৌর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম, অষ্টম শ্রেণি এবং এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ব্যাগ ও কলম উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ডাকসুর দায়িত্ব নেওয়ার ১১ মাসে যা করেছি, ১০৫ বছরেও কেউ পারেনি: ভিপি আবু সাদিক কায়েম

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ