ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি

বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ  ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন  নির্বাচিত

পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

বারহাট্টায় অতিরিক্ত মূল্যে  সার বিক্রি, দুই জনকে জরিমানা করায় হয়

বেড়া পৌরসভায় ডিজিটাল গণতন্ত্র উদ্যোগের আওতায় পরিষেবা পর্যালোচনা সংলাপ

পীরগাছায় যানজট নিরসনে নতুন অটোরিকশা স্ট্যান্ডের উদ্বোধন

গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হরিরামপুরে ১১ বছরের কন্যা শিশুকে ইভটিজিং করায় এক  যুবক আটক।

রোগী ধরার দালাল গ্রেপ্তার

রোগী ধরার দালাল গ্রেপ্তার

রোগী ধরার দালাল গ্রেপ্তার 

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:- রাজশাহী মহানগরীতে সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকি । অভিযোগের এক ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার ।

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড় এলাকায় কর্মরত এক সিকিউরিটি গার্ডকে মারধর এবং ছুরি ধরে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলো আরিফুল ইসলাম আরিফ (৩৭)। সে রাজশাহী মহানগরীতে রোগী ধরার দালাল হিসেবে পরিচিত বলে অভিযোগ রয়েছে।

ঘটনার শিকার মোঃ সাব্বির হোসেন (২৬) লক্ষ্মীপুর মোড়স্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। গত ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী রোগী ধরার দালাল, চোর, পকেটমার ও প্রতারকদের বিষয়ে সেবাপ্রত্যাশীদের সচেতন করতে হ্যান্ডমাইকে বক্তব্য দিচ্ছিলেন।

এ সময় রোগী ধরার দালাল হিসেবে পরিচিত আরিফুল ইসলাম আরিফসহ কয়েকজন সেখানে এসে তাকে মাইকে সচেতনতামূলক বক্তব্য প্রচার করতে নিষেধ করে। সাব্বির হোসেন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছেন বলে জানালে অভিযুক্তরা তাকে এলোপাতাড়িভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফোলা জখম করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

একপর্যায়ে অন্যদের উসকানিতে আসামি আরিফুল ইসলাম আরিফ দৌড়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনের পেছনে গিয়ে একটি ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আসে। পরে সে ওই অস্ত্র ভুক্তভোগীর গলায় ধরে হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির-এর নজরে আসে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

পুলিশ কমিশনারের নির্দেশনার পর রাজপাড়া থানা পুলিশ দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে এবং অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ঘটনায় ভুক্তভোগী তার কর্মস্থলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আজ ২০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত আসামির হেফাজতে থাকা দেশীয় অস্ত্রটি উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে রাজপাড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

রোগী ধরার দালাল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ