ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৩ আগস্ট ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ পুলিশ সুপার  সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মণিরামপুরে বিএনপি নেতা মরহুম মুছা'র প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা

পটুয়াখালীতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের পিয়নকে পুলিশে দিল গ্রামবাসি

ঝিনাইগাতীতে ২ কিলোমিটার কাঁচা রাস্তা, দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ

চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগ অনিশ্চিত, ভেরিফিকেশনে আটকে ব্রাহ্মণবাড়িয়ার দুই তরুণ

কর্মকর্তা সংকটে থমকে আছে বিজয়নগরের জনসেবা

পদ্মা সরকারি কলেজের নবীনবরণে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম।

ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম।

আশুলিয়ায় রমিজ উদ্দিন স্মৃতি স্মরণে এস.এস.সি-২০২৬ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

​মোস্তফা কামাল মজুমদার:- ঢাকার আশুলিয়ায় উৎসবমুখর পরিবেশে রমিজ উদ্দিনের স্মৃতি স্মরণে এস.এস.সি-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় সাভার উপজেলার আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাতৃ ছায়া স্কুল মাঠ প্রাঙ্গণে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুস সোবাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বিশেষ গুণীজন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সি.আর.পির নির্বাহী পরিচালক, প্রখ্যাত চিকিৎসক, গবেষক ও সমাজসেবক অধ্যাপক ডাঃ মোহাম্মদ সোহরাব হোসেন।

​প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, "আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা ও সততা দিয়ে তাদের ভবিষ্যৎ নেতৃত্ব গ্রহণ করতে হবে। শিক্ষা ও মেধার সঠিক মূল্যায়নে এমন আয়োজন প্রশংসনীয়।"

​অনুষ্ঠানের সভাপতি আব্দুস সোবহান তাঁর বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

 পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান তাঁর বক্তব্যে মরহুম রমিজ উদ্দিনের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শিক্ষার প্রসারে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

​অনুষ্ঠানে পাথালিয়া ইউনিয়নের মাতৃ ছায়া স্কুল ফ্রী-ক্যাডেট এন্ড হাই স্কুল, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল, ফ্রীডম ইন্টারন্যাশনাল স্কুল, মাতাব্বর মজিবর রহমান স্কুল, হাজী মতিয়ার রহমান স্কুল, এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল ও উদয়ন ইন্টারন্যাশনাল স্কুলসহ প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২২০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও মেধা বিকাশের লক্ষ্যে ডাঃ সালাউদ্দিন বাবুর লেখা বই তুলে দেওয়া হয়।

​উল্লেখ্য, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম রমিজ উদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজসেবক আমিনুর রহমানের সার্বিক সৌজন্য ও অর্থায়নে এ সংবর্ধনা অনুষ্ঠানটি নিখুঁতভাবে পরিচালিত হয়।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাথালিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে মরহুম রমিজ উদ্দিনের স্মৃতি স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী খতিব হাফেজ মাওলানা মোজাম্মেল হোসেন। সর্বশেষে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অতিথিদের মাঝে খাবার ও পানীয় পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

আশুলিয়ায় রমিজ উদ্দিন স্মৃতি স্মরণে এস.এস.সি-২০২৬ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ