পররাষ্ট্র উপদেষ্টা থেকে প্রতিমন্ত্রী, সিলেট-২-এর রাজনীতিতে নতুন অধ্যায় হুমায়ুন কবিরের
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:- সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন ওসমানীনগরের কৃতী সন্তান হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর এবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। তার এই শপথের মধ্য দিয়ে স্বাধীনতার পর সিলেট-২ আসন থেকে বিএনপির কোনো নেতার মন্ত্রিসভায় স্থান পাওয়ার দীর্ঘ অপেক্ষারও অবসান হলো।
শুক্রবার সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। এ সময় হুমায়ুন কবিরসহ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন।
সিলেট-২ আসন থেকে এর আগে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী মন্ত্রিত্ব লাভ করেন। এছাড়া ২০২৪ সালের নির্বাচনের পর শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে বিএনপির কোনো নেতা হিসেবে এই প্রথম হুমায়ুন কবির মন্ত্রিসভায় স্থান পেলেন।
হুমায়ুন কবিরের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সিলেট-২ আসনের ওসমানীনগর ও বিশ্বনাথের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবসপুর গ্রামের সন্তান হুমায়ুন কবির শৈশবেই যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি সাসেক্স বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই), কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও লিডস বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পেশাগত জীবনে যুক্তরাজ্যের কেবিনেট অফিসেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে অভিজ্ঞ হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বিএনপির আন্তর্জাতিক যোগাযোগ ও নীতিনির্ধারণী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি। ২০২৫ সালের ২২ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক-বিষয়ক) হিসেবে দায়িত্ব পান।
এরপর বিএনপি সরকার গঠন করলে হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করেন।
সর্বশেষ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনে যুক্ত হলো নতুন অধ্যায়। একই সঙ্গে সিলেট-২ আসনের রাজনীতিতেও তার উত্থানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি ঘিরে সিলেট-২ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন