ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৩ আগস্ট ২০২৬

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি

বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ  ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন  নির্বাচিত

পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

বারহাট্টায় অতিরিক্ত মূল্যে  সার বিক্রি, দুই জনকে জরিমানা করায় হয়

বেড়া পৌরসভায় ডিজিটাল গণতন্ত্র উদ্যোগের আওতায় পরিষেবা পর্যালোচনা সংলাপ

পীরগাছায় যানজট নিরসনে নতুন অটোরিকশা স্ট্যান্ডের উদ্বোধন

গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হরিরামপুরে ১১ বছরের কন্যা শিশুকে ইভটিজিং করায় এক  যুবক আটক।

মিথ্যা মামলা- অত্যাচার -নিপীড়নের’ প্রতিবাদে গোলাম মোস্তফার বিরুদ্ধে মানববন্ধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম গোলাম মোস্তফা ফকিরের বিরুদ্ধে সাধারণ জনগণের ওপর ‘মিথ্যা মামলা, অত্যাচার ও নিপীড়নের’ অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও সচেতন মহল। 

মানববন্ধন থেকে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

 শনিবার(২২ আগস্ট)  বেলা ১২ টায় উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল ব্রিজপাড় এলাকায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনের ব্যানারে গোলাম মোস্তফা ফকিরকে ‘পতিত ফ্যাসিস্টদের দোসর’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে সাধারণ জনগণের ওপর মিথ্যা মামলা, অত্যাচার ও নিপীড়নের অভিযোগ তুলে প্রতিবাদ জানানো হয়। ব্যানারে আরও তাঁকে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে সাধারণ মানুষ যেন হয়রানি কিংবা নিপীড়নের শিকার না হন। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা এবং অভিযোগ অসত্য হলে প্রকৃত বিষয়টি জনগণের সামনে পরিষ্কার করার দাবি জানান তাঁরা।

এ সময় ভাটারা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম হোসেন বাচ্চু বলেন, সাধারণ মানুষের ওপর কোনো ধরনের হয়রানি বা অন্যায় চাপ মেনে নেওয়া হবে না। অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করতে হবে। কেউ অপরাধ করে থাকলে তাকে আইনের আওতায় আনতে হবে।”

জাহিদুল ইসলাম তারা বলেন, “এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে চান। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ থাকলে প্রশাসনের উচিত দ্রুত বিষয়টি তদন্ত করা।”

প্রভাষক ইমরান হোসেন বাবু বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় অভিযোগের নিরপেক্ষ তদন্ত জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাকে অপরাধী বলা যায় না; আবার অভিযোগ থাকলে সেটিও উপেক্ষা করা উচিত নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করতে হবে।”

সালেহীন সাগর বলেন, “আমরা কোনো সংঘাত চাই না। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে বক্তারা আরও বলেন, স্থানীয় জনগণের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্ক, বিভ্রান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মিথ্যা মামলা- অত্যাচার -নিপীড়নের’ প্রতিবাদে গোলাম মোস্তফার বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ