ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৩ আগস্ট ২০২৬

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি

বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ  ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন  নির্বাচিত

পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

বারহাট্টায় অতিরিক্ত মূল্যে  সার বিক্রি, দুই জনকে জরিমানা করায় হয়

বেড়া পৌরসভায় ডিজিটাল গণতন্ত্র উদ্যোগের আওতায় পরিষেবা পর্যালোচনা সংলাপ

পীরগাছায় যানজট নিরসনে নতুন অটোরিকশা স্ট্যান্ডের উদ্বোধন

গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হরিরামপুরে ১১ বছরের কন্যা শিশুকে ইভটিজিং করায় এক  যুবক আটক।

‘পাবনা এক্সপ্রেস’ নাম দাবিতে শেকড় পাবনা ফাউন্ডেশনের বিবৃতি

আবুজর গিফারী, ​পাবনা প্রতিনিধি:- পাবনা-ঢাকা সরাসরি চালু হতে যাওয়া বহুল কাঙ্ক্ষিত আন্তঃনগর ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ রাখার জোরালো দাবি জানিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’। একই সঙ্গে পাবনার ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের প্রতিনিধিত্বকারী নামকরণের আহ্বান জানানো হয়েছে।

​আজ এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি খান হাবিব মোস্তফা এবং সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান খান এই দাবি জানান।

​বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর পাবনাবাসীর স্বপ্নের পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালুর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই ট্রেন চালু হলে জেলাবাসীর দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘব হবে এবং ঢাকার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এজন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রেল মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান তারা।

​তবে ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে ট্রেনটির নাম ‘সপ্তপদী এক্সপ্রেস’ রাখা হতে পারে। যদিও কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবুও এমন খবরে পাবনার সর্বস্তরের মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

​সংগঠনটির মতে, একটি আন্তঃনগর ট্রেনের নাম কেবল একটি পরিচয় নয়, এর সঙ্গে জেলার আবেগ, সংস্কৃতি ও আত্মপরিচয় জড়িত। সেই বিবেচনায় ‘পাবনা এক্সপ্রেস’ নামটিই সবচেয়ে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও যুক্তিসঙ্গত। এর পাশাপাশি পাবনার ঐতিহাসিক প্রেক্ষাপট বা কোনো কৃতী ব্যক্তিত্বের নামেও ট্রেনের নামকরণ করা যেতে পারে।

​বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, অনাকাঙ্ক্ষিত ও অহেতুক বিতর্ক এড়িয়ে পাবনাবাসীর ওপর চাপিয়ে দেওয়া যেকোনো সিদ্ধান্ত পরিহার করা উচিত। গণদাবির তোয়াক্কা না করে অন্য কোনো নাম দেওয়া হলে তা পাবনার মানুষের প্রত্যাশা ও আবেগকে ক্ষুণ্ন করবে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে ‘পাবনা এক্সপ্রেস’ নামটি চূড়ান্ত করে তা ঘোষণার জন্য রেল মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানান তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

‘পাবনা এক্সপ্রেস’ নাম দাবিতে শেকড় পাবনা ফাউন্ডেশনের বিবৃতি

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ