ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৩ আগস্ট ২০২৬

মহেশপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

মহেশপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।

লাকসামে বর্নাঢ্য আয়োজনে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়তে চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

মিথ্যা মামলা- অত্যাচার -নিপীড়নের’ প্রতিবাদে গোলাম মোস্তফার বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রামের বাঁশখালীতে পবিত্র জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পরিবহণ জুলুশ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় শূন্য  ঠাকূরগাঁও-১ আসন, উপ-নির্বাচনে  প্রস্তুতি।

‘পাবনা এক্সপ্রেস’ নাম দাবিতে শেকড় পাবনা ফাউন্ডেশনের বিবৃতি

মো. আরফান আলী:- নতুন  রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকূরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। সংবিধানের বিধান অনুযায়ী এখন এ আসনে উপ- নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-২) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা-৩, ঠাকূরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকে তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, শূন্য হওয়া আসনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় অবিলম্বে প্রকাশের জন্য সরকারী মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই আসনে উপ-নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদীয় আসন শূন্য হলে সাধারণত শূন্য হওয়ার তারিখ থেকে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। তবে দৈব-দুর্বিপাক, আদালতের আদেশ বা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো কারণে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব না হলে সংবিধানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে উপ-নির্বাচনে যিনি নির্বাচিত হবেন, তিনি নতুন করে পূর্ণ মেয়াদের জন্য নয়; বর্তমান সংসদের অবশিষ্ট মেয়াদের জন্য সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোটগ্রহণসহ নির্ধারিত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সম্পন্ন করবে।

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন শূন্য হওয়ায় এখন নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন ঠাকূরগাঁও-১ আসনের ভোটার ও রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় শূন্য ঠাকূরগাঁও-১ আসন, উপ-নির্বাচনে প্রস্তুতি।

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ