ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

দোয়ারাবাজারের নরসিংপুরে ১০ দিন ধরে নিখোঁজ খাইরগাঁও গ্রামের আব্দুল আজিজ' তিন সন্তান নিয়ে অসহায় স্ত্রী'

আইয়ুব আলীর জানাজায় আবেগাপ্লুত প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

মণিরামপুরে বিএনপি কর্মী  ইকবাল হোসেনের মৃত্যু

রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তেজগাঁও বিজয়স্মরণী সিগন্যালে অবস্থানরত পঙ্গু, দুস্থ ও অসহায় পথশিশুদের মাঝে  আহারের আয়োজন করা হয়েছে।

কেশবপুরে পরিত্যক্ত বিদ্যালয়, খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা

পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার

মানিকগঞ্জে কালিগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ: লাখো  জনতার ঢল।

পটুয়াখালীতে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে প্রাথমিক ভূমি পরিদর্শন

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীতে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের স্থান নির্ধারণে প্রাথমিক ভূমি পরিদর্শন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের “জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (১ম পর্যায়ের ১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় এ জমি পরিদর্শনের কাজ সম্পন্ন হয়।

 সরেজমিনে এ জমি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু'মেন এবং পটুয়াখালী জেলা তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন,  পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মো: জাকির হোসেনসহ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণে জেলা তথ্য অফিসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসলেও নিজস্ব স্থায়ী ভবন না থাকায় নানা প্রশাসনিক জটিলতা দেখা দিচ্ছে। এসব সীমাবদ্ধতা দূর করে সেবা আধুনিক করতে সরকার এই উদ্যোগ নিয়েছে। পটুয়াখালীতে এটি নির্মিত হলে তথ্যের অবাধ প্রবাহ বেগবান হওয়ার পাশাপাশি জাতীয় গুরুত্ব সম্পন্ন তথ্য সংরক্ষণ ও ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা সম্ভব হবে।

২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে ১,১০,৮০৫.৮৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় ৭টি বিভাগীয় শহরে ৭ তলা এবং ১৯টি জেলা শহরে ৫ তলা বিশিষ্ট মোট ২৬টি তথ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত ভবনগুলোতে সিনেপ্লেক্স, সাইবার ক্যাফে, ইনফরমেশন কিওস্ক, ডিজিটাল আর্কাইভ ও ল্যাবসহ নানা আধুনিক সুযোগ-সুবিধা রাখা হবে। এটি বাস্তবায়িত হলে সাধারণ নাগরিক, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও স্থানীয় সাংবাদিকদের তথ্য আদান-প্রদানসহ গুজব প্রতিরোধ ও মুক্তিযুদ্ধসহ আমাদের জাতীয় জীবনে ঘটে যাওয়া আন্দোলন-সংগ্রামের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির প্রসার সম্ভব হবে।

 উল্লেখ্য, পটুয়াখালী -১আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য গত  ৪ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে ডিও লেটার প্রদান করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

পটুয়াখালীতে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে প্রাথমিক ভূমি পরিদর্শন

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ