ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

অসুস্থ নেতার পাশে মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল, নিলেন শারীরিক অবস্থার খোঁজখবর

নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কলমাকান্দার সোহেল রানা

কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত

দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে।

বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি

নান্দাইলে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপ্রদান অনুষ্ঠান  অনুষ্ঠিত

দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়া থানা কর্তৃক পরিচালিত গত ২৪ ঘন্টার অভিযানে ৬জন গ্রেপ্তার

সুনামগঞ্জের ষোলঘরে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় উমরাহ বিজয়ীকে সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জ প্রতিনিধি:- শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক আয়োজিত "জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬"-এ ১ম স্থান অর্জন এবং পুরস্কার হিসেবে পবিত্র উমরাহ লাভের গৌরব অর্জন করেছেন সুনামগঞ্জের সন্তান হাফিজ এহসানুল হক পারভেজ। এ উপলক্ষে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা।

সোমবার দুপুর ২টায় সুনামগঞ্জের ষোলঘর পয়েন্ট সংলগ্ন তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম হজরত মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী। হাফেজ মেরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী বলেন, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা কেবল এই প্রতিষ্ঠানের জন্য নয়, বরং পুরো সুনামগঞ্জ জেলার জন্য এক অনন্য গৌরব। কুরআন সংরক্ষণের এই পবিত্র যাত্রায় এহসানুলের সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে কৃতী শিক্ষার্থী পারভেজের গর্বিত পিতা আব্দুল হক কাশিপুরী বলেন, সন্তানকে কুরআনের আলোয় আলোকিত করার যে স্বপ্ন নিয়েছিলাম, আজকের এই অর্জন তার বড় সার্থকতা। আমি তার উত্তরোত্তর তাওফিক ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার দোয়া প্রার্থী।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা আমির হোসেন, মুফতি শহিদুল ইসলাম পলাশী, হজরত মাওলানা রফিক উদ্দিন উলাশনগরী,আরমি রফিক উদ্দিন (মাদরাসার অভিভাবক), হাফিজ ক্বারী আবু সুফিয়ান মজুমদার (পরিচালক, তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা), হাফেজ আমির হোসাইন (ভাইস প্রিন্সিপাল, তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা),হাফেজ রেজুয়ানুল করিম জুসেফ।

মাদরাসার পরিচালক হাফিজ ক্বারী আবু সুফিয়ান মজুমদার জানান, শিক্ষার্থীদের মানসম্মত কুরআন শিক্ষা ও সঠিক লালনের ফলেই আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে সুনামগঞ্জের শিক্ষার্থীরা সুনাম কুড়াচ্ছে। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে মাদরাসা কর্তৃপক্ষ বদ্ধপরিকর।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে হাফিজ এহসানুল হক পারভেজের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সর্বশেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।মোনাজাত পরিচালনা করেন ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জ এর সভাপতি মাওলানা আবু সাঈদ। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের ষোলঘরে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় উমরাহ বিজয়ীকে সংবর্ধনা প্রদান

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ