ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্রীপুরে আব্বাসিয়া দরবার শরিফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশনে জুলুস

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:- পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলায় আব্বাসিয়া পাক দরবার শরিফের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

আব্বাসিয়া পাক দরবার শরিফের গদ্দিনশীন পীর সাহেব হযরত আব্দুর রহিমের নেতৃত্বে জশনে জুলুসটি অনুষ্ঠিত হয়। এতে দরবার শরিফের হাজার হাজার ভক্ত ও অনুসারী অংশগ্রহণ করেন।

জশনে জুলুসটি আব্বাসিয়া পাক দরবার শরিফের সামনে থেকে শুরু হয়ে বর্মী বাজার, শ্রীপুর, টেংরা, সাতখামাইর ও গিলেশ্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জুলুসটি আবার আব্বাসিয়া পাক দরবার শরিফের সামনে এসে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারীরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নাত, দরুদ ও বিভিন্ন ধর্মীয় স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। জুলুসকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্ম ও জীবনাদর্শের স্মরণে প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে এ জশনে জুলুসের আয়োজন করা হয়। এবারের আয়োজনেও বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুরে আব্বাসিয়া দরবার শরিফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশনে জুলুস

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ