ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ৩০ আগস্ট ২০২৬

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি

বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ  ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন  নির্বাচিত

পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

বারহাট্টায় অতিরিক্ত মূল্যে  সার বিক্রি, দুই জনকে জরিমানা করায় হয়

বেড়া পৌরসভায় ডিজিটাল গণতন্ত্র উদ্যোগের আওতায় পরিষেবা পর্যালোচনা সংলাপ

পীরগাছায় যানজট নিরসনে নতুন অটোরিকশা স্ট্যান্ডের উদ্বোধন

গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হরিরামপুরে ১১ বছরের কন্যা শিশুকে ইভটিজিং করায় এক  যুবক আটক।

দীর্ঘ ৩ বছরের খরা কাটিয়ে পটুয়াখালীতে মঞ্চস্থ হলো নাটক ‘থিয়েটারওয়ালা’

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি:- পটুয়াখালীতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চস্থ হলো নাটক ‘থিয়েটারওয়ালা’। শুক্রবার সন্ধ্যায়   জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় নাট্য সংগঠন ‘আগুন মুখা’-র পরিবেশনায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মরহুম ডাক্তার ফজলুল করিম-এর স্মরণে এই নাটকটি প্রদর্শিত হয়।

দীর্ঘ ৩ বছর পর  কোনো নাটক মঞ্চস্থ হওয়ায় স্থানীয় নাট্যপ্রেমী ও সংস্কৃতিমনস্ক দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রদর্শনী শুরুর আগেই পুরো মিলনায়তন দর্শক কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। 

নাটকটি রচনা করেছেন স্বপ্নীল দাস এবং নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন আব্দুল্লাহ আশরাফ অপূর্ব (অনীম)। প্রযোজনাটি সমন্বয়ের দায়িত্বে ছিলেন জেলা কালচারাল অফিসার কাজী মো. কামরুজ্জামান।

নাটকটির গল্পে থিয়েটার অঙ্গন ও মঞ্চের ভেতরের বাস্তব রূপ, শিল্পীদের জীবনসংগ্রাম এবং আলো-ছায়ার পেছনের নানা গল্প তুলে ধরা হয়েছে। থিয়েটার আলোর অন্তরালে শিল্পীদের ত্যাগ ও নাটক বাঁচিয়ে রাখার যে অদম্য লড়াই, তা-ই দর্শককে ভিন্ন এক অনুভূতির মুখোমুখি দাঁড় করিয়েছে।

নাটকটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন— মাকসুদ উন নবী, গতিয়া সেন প্রীতি, আসিফ আহমেদ, ফারহানা জামান যোথি, তূর্য, মুশফিক, যোমি, জান্নাত, হাবিবাত, আরাফাত, আসিফ, সৌরভ, জোবায়েদ, মো. মশিউর রহমান মিথুন, সানিয়া মেহেরিনসহ একঝাঁক প্রতিশ্রুতিশীল অভিনয়শিল্পী।

এছাড়া রূপসজ্জায় মো. জোবায়ের রহমান, আলোক পরিকল্পনায় মো. জোবায়ের রহমান ও পোশাক নিয়ন্ত্রণে মুশফিক, জান্নাত ও মিথুন দায়িত্ব পালন করেন।

দীর্ঘদিন পর এ ধরনের মানসম্মত নাটকের মঞ্চায়ন স্থানীয় সাংস্কৃতিক পরিবেশকে নতুন করে প্রাণবন্ত করে তুলেছে। নিয়মিত এমন নাট্য চর্চা বজায় থাকলে পটুয়াখালীর থিয়েটার অঙ্গন আরও বহুদূর এগিয়ে যাবে বলে মনে করেন সাংস্কৃতিক কর্মীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ ৩ বছরের খরা কাটিয়ে পটুয়াখালীতে মঞ্চস্থ হলো নাটক ‘থিয়েটারওয়ালা’

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ