ডেইলি বাংল সংবাদ

আর্কাইভ দেখুন

বীরগঞ্জে বলাকা ফ্রেন্ডস ক্লাবকে ফুটবল উপহার দিলেন রাশেদুন নবী বাবু

বীরগঞ্জে বলাকা ফ্রেন্ডস ক্লাবকে ফুটবল উপহার দিলেন রাশেদুন নবী বাবু

বীরগঞ্জে বলাকা ফ্রেন্ডস ক্লাবকে ফুটবল উপহার দিলেন রাশেদুন নবী বাবুবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:-দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার বলাকা মোড়ে বলাকা ফ্রেন্ডস ক্লাব (বিএফসি)-এর সদস্যদের হাতে ফুটবল উপহার দিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. রাশেদুন নবী বাবু।রোববার (১৩ সেপ্টেম্বর) বলাকা মোড়ে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের হাতে তিনি ফুটবল তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও পৌর শাখার আমির মুহা. মোসাদ্দেক হোসাইনসহ জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।প্রধান অতিথির বক্তব্যে মো. রাশেদুন নবী বাবু বলেন, খেলাধুলা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম মাধ্যম। বিশেষ করে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। এতে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে।তিনি আরও বলেন,যে তরুণ মাঠে সময় দেয়, সে অপরাধ ও মাদকের পথ থেকে দূরে থাকে। তাই একটি সুন্দর ও সুস্থ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করা আমাদের সবার দায়িত্ব।বিশেষ অতিথির বক্তব্যে মুহা. মোসাদ্দেক হোসাইন বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি সমাজে ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলা তৈরি করে। তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার সুযোগ বাড়াতে হবে।অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে খেলাধুলার সবচেয়ে বড় অর্জন হলো সুস্থ শরীর, সুন্দর মন এবং পারস্পরিক বন্ধুত্ব।এ সময় বলাকা ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা ফুটবল উপহারের জন্য মো. রাশেদুন নবী বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


শ্রেষ্ঠ সংবাদদাতা হিসেবে সম্মাননা পেলেন গণমাধ্যমকর্মী মোঃ খাইরুল ইসলাম

শ্রেষ্ঠ সংবাদদাতা হিসেবে সম্মাননা পেলেন গণমাধ্যমকর্মী মোঃ খাইরুল ইসলাম

শ্রেষ্ঠ সংবাদদাতা হিসেবে সম্মাননা পেলেন গণমাধ্যমকর্মী মোঃ খাইরুল ইসলামমোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর:- বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সত্য প্রকাশে অবদানের স্বীকৃতি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্য প্রকাশ এবং পেশাগত দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ সংবাদদাতা সম্মাননা পেয়েছেন গাজীপুর জেলা প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী মোঃ খাইরুল ইসলাম। গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়েছে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সত্য প্রকাশে অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ দৈনিক প্রতিচ্ছবি  পরিবারের পক্ষ থেকে মোঃ খাইরুল ইসলামকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। একই সঙ্গে তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে মোঃ খাইরুল ইসলাম স্থানীয় বিভিন্ন ঘটনা, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করে আসছেন। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে বাস্তব চিত্র তুলে ধরাই তার সাংবাদিকতার অন্যতম লক্ষ্য বলে জানা গেছে।সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় মোঃ খাইরুল ইসলাম বলেন, “এই সম্মাননা আমার জন্য গর্বের পাশাপাশি আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছে দিতে আমি সর্বদা সচেষ্ট থাকব।”সাংবাদিকতা পেশায় তার এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও নির্ভীকভাবে কাজ করার প্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আসমা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান বিএনপি নেতা আবুল কালাম

আসমা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান বিএনপি নেতা আবুল কালাম

আসমা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান বিএনপি নেতা আবুল কালামওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) জেলা প্রতিবেদন:- নেত্রকোনার বারহাট্টা উপজেলার ৪ নং আসমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বারহাট্টা প্রেসক্লাবের সম্মানিত সদস্য জনাব আবুল কালাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আবুল কালাম মনে করেন, জনগণের পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ রয়েছে। তিনি নির্বাচিত হলে আসমা ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা এবং নাগরিক সুবিধার উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।বিশেষ করে ইউনিয়নের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি এলাকার মানুষের সমস্যা সরাসরি শুনে তা সমাধানে কাজ করারও আশ্বাস দেন।আবুল কালাম বলেন, “আমি নির্বাচিত হলে আসমা ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেব। জনগণের পাশে থেকে একটি সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”এদিকে, স্থানীয় এলাকাবাসীর কয়েকজন জানান, ইউনিয়নের উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থার আরও অগ্রগতি প্রয়োজন। তাঁরা বলেন, যিনি জনগণের পাশে থাকবেন এবং এলাকার সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন, তাঁকেই তাঁরা সমর্থন করতে চান।স্থানীয়দের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে প্রার্থীরা তাঁদের উন্নয়ন পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবেন এবং নির্বাচিত হলে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।


মদনপুর মাদক সন্ত্রাস নির্মূল করার জন্য চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা আবেদনের

মদনপুর মাদক সন্ত্রাস নির্মূল করার জন্য চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা আবেদনের

মদনপুর মাদক সন্ত্রাস নির্মূল করার জন্য চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা আবেদনের বিশেষ প্রতিনিধি :মোঃ ফারুক দেওয়ান।     মাদক ও সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে এলাকাবাসীর আবেদন মদনপুর ইউনিয়নের ২নং আন্দিরপার গ্রাম ওপর ভিত্তি করে। মাদক ও সন্ত্রাস নির্মূলে সিসি ক্যামেরা স্থাপনের দাবি: চেয়ারম্যানের কাছে এলাকাবাসীর এলাকায় দিন দিন বাড়ছে মাদক বেচাকেনা ও কিশোর গ্যাংয়ের উৎপাত। চুরি, ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। এই অবস্থায় মাদক ও সন্ত্রাস নির্মূল করে নিরাপদ এলাকা গড়ে তুলতে মদনপুর  ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃমতিন এর কাছে সিসিটিভি (CCTV) ক্যামেরা স্থাপনের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।গতকাল (বৃহস্পতিবার ) সকাল ১১ টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভুক্তভোগী সাধারণ মানুষের একটি প্রতিনিধি দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যানের কাছে এই সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেন।লিখিত আবেদনে এলাকাবাসী উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে মদনপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে নির্জন রাস্তা, স্কুল-কলেজের আশপাশ এবং প্রধান মোড়গুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সন্ধ্যার পর সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। সিসি ক্যামেরা না থাকায় অপরাধীদের শনাক্ত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।এলাকাবাসীর পক্ষে একজন স্থানীয় বাসিন্দা বলেন, "আমরা আমাদের সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পাড়া-মহল্লায় সিসি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধীদের মনে ভয় থাকবে এবং অপরাধ অনেক কমে আসবে। আমরা আশা করি চেয়ারম্যান সাহেব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবেন।"আবেদন গ্রহণ করে ইউপি চেয়ারম্যান জানান, মাদকের বিরুদ্ধে বর্তমান পরিষদ 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছে। তিনি বলেন, "এলাকাবাসীর দাবিটি অত্যন্ত যৌক্তিক। ডিজিটাল ও নিরাপদ ইউনিয়ন গড়তে আমরা সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা হাতে নিচ্ছি। দ্রুতই বাজেট বরাদ্দ করে প্রথম ধাপে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।"এই উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় পুলিশ প্রশাসন এবং যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।


বালাগঞ্জে ঈদে মীলাদুন্নবী শীর্ষক সেমিনার

বালাগঞ্জে ঈদে মীলাদুন্নবী শীর্ষক সেমিনার

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ (সিলেট) থেকেঃবালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের পূর্ব গৌরীপুর লতিফিয়া সমাজসেবা পরিষদের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী শীর্ষক সেমিনার ও মাসিক খানকা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর ২০২৬ইং পূর্ব মুসলিমাবাদ (মাঝমহল্লা) জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ বদরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা জ.উ.ম. আব্দুল মুনঈম মঞ্জলালী, অধ্যক্ষ, জালালপুর জালালিয়া ফাযিল মাদরাসা।পরিষদের সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল মালিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী, হযরত মাওলানা কুহিনুর উদ্দিন চৌধুরী, হযরত মাওলানা শেখ আব্দুল মুকিত, আলহাজ্ব হাফিজ ফাতির আহমদ।অনুষ্ঠানে পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রেদোয়ান হোসেন হেলাল, প্রচার সম্পাদক মো. ছালা উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মনজুর হোসেন, অফিস সম্পাদক মো. গোলাম মোস্তফা, নির্বাহী সদস্য হাফিজ দেলোয়ার হোসেন, হাফিজ মির্জা মো. মিসবাহ, মাওলানা সুজন আহমদসহ মুসল্লি উপস্থিত ছিলেন।মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল অনুষ্ঠানের আলোচ্য বিষয়সমূহের সমন্বয়ে প্রকাশিত বিশেষ স্মারক সাহিত্য সংকলন ‘নূরে মীলাদ এর মোড়ক উন্মোচন। 


নাফ নদীতে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ২০ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক

নাফ নদীতে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ২০ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক

নাফ নদীতে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ২০ হাজার ইয়াবাসহ দুই ভাই আটককক্সবাজার থেকে আলআমিন,জেলা প্রতিনিধি:- কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জেলের ছদ্মবেশে থাকা দুই মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানতে পারে, মায়ানমার থেকে নাফ নদী হয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ থেকে ৭০০ গজ উত্তর-পূর্বে চৌধুরীপাড়া কে.কে খাল সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়।পরিকল্পনা অনুযায়ী দুপুর ১টায় বিজিবির আভিযানিক দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে বেলা আড়াইটার দিকে কয়েকটি মাছ ধরার নৌকা তীরে ফিরে আসার সময় একটি হস্তচালিত কাঠের নৌকায় থাকা দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়।আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দিলেও প্রত্যক্ষদর্শীদের তথ্য ও প্রযুক্তিগত নিরীক্ষণে নিশ্চিত হওয়া যায় যে তারা মায়ানমার থেকে আসা ইয়াবার চালান গ্রহণ করেছে।পরে তাদের দেওয়া তথ্য ও স্থানীয়দের সহায়তায় পার্শ্ববর্তী কেওড়া বাগানে টানা ৪ ঘণ্টা চিরুনি অভিযান চালায় বিজিবি। একপর্যায়ে কেওড়া বাগানের কাদামাটির আড়াই ফুট গভীরে সুকৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন: ১. মো. আয়াছ (৩০), পিতা- জাফর আহমদ ২. মো. রফিক (২৫), পিতা- জাফর আহমদ,উভয়ের বাড়ি উত্তর চৌধুরীপাড়া, টেকনাফ, কক্সবাজার। তারা আপন দুই ভাই।জব্দ করা হয়েছে ২০ হাজার ইয়াবা ও ১টি হস্তচালিত কাঠের নৌকা। এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক বলেন সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর। পাচারকারীরা যতই অভিনব কৌশল নিক, গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত সক্ষমতা দিয়ে তা প্রতিহত করা হবে। যুবসমাজকে রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”আটককৃত আসামি ও জব্দকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন

পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন

পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধনপঞ্চগড় জেলা প্রতিনিধি  সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড় ১৩ সেপ্টেম্বর ২০২৬ পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। এডিস মশার বংশবিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।রোববার (১৩ সেপ্টেম্বর) পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নির্দেশনায় এবং কেন্দ্রীয় ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি পাথরাজ কলেজে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণ এবং আশপাশের বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি কোথাও পানি জমে আছে কি না, এডিস মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে কি না—এসব বিষয়ে সচেতনতা তৈরি করা হয়।আয়োজকরা জানান, বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশার বংশবিস্তারের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম, ডাবের খোসা ও বিভিন্ন ধরনের পাত্রে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে হবে না। ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে তারা নিজেদের পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করতে পারবে।কর্মসূচিতে বোদা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান হিমেল, স্কুল শাখা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।বোদা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান হিমেল বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতা নয়, মশক নিধন কার্যক্রমও অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ছাত্রদল ও শিক্ষার্থীরা মিলে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি পাথরাজ কলেজে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছি।”তিনি আরও বলেন, “এডিস মশা পরিষ্কার ও স্বচ্ছ পানিতে জন্মায়। তাই ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”সংশ্লিষ্টরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এমন উদ্যোগ শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। স্থানীয় পর্যায়ে সবাইকে সম্পৃক্ত করে নিয়মিতভাবে মশার বংশবিস্তারস্থল চিহ্নিত ও ধ্বংস করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব বলে মনে করছেন তারা।


কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:- গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবা গ্রহীতা ও সাধারণ নাগরিকদের সাথে রবিবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর-১, আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থপনা কমিটির আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শহীদ খালেক মেজর সালেহ বীর উত্তম ট্রাস্টের চেয়ারম্যান এ.মতিন চৌধুরী। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে ৩ কোটি টাকা চাহিদার মাঝে প্রাথমিক ভাবে ৫০ লক্ষ টাকা অনুদানের আশ্বাসসহ পর্যায়ক্রমে অনুদান অব্যাহতি থাকবে বলে জানান তিনি।সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খাঁন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, উপদেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:সাদিয়া তাসনিম মুনমুন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতা কর্মীবৃন্দ।


কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬মোঃশাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:-  গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র সহ ৬ জনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।পুলিশ ও স্থানীয় একাধিক সুত্র জানায়, রোববার সকালে কালিয়াকৈর থানা পুলিশের ওসির নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্ধার মানিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এলাকার চিহ্নিত মাদক কারবারি মাইদুল ইসলাম (৩৫) কে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ১ কেজি গাঁজা, ৫৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় মাইদুলের সহযোগী মতিউর রহমানের পুত্র  নাজমুল (৩২) আবুল হোসেনের পুত্র রাজু(১৯), আবুল কালামের পুত্র কবীর হোসেন (৪৫), মৃত ইউনুসের পুত্র ইব্রাহিম (৪৫) আটককৃত সকলের কালিয়াকৈর উপজেলার আন্ধার মানিক গ্রামের বাসিন্দা। আন্ধার মানিক এলাকার ঈমান আলী জানান,পুলিশ  সন্ত্রাসীদের ধরে নিয়ে গেছে। এখন এলাকার মানুষ শান্তিতে থাকতে পারবে।কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, এই সফল অভিযানে আমরা মাদক ও অস্ত্র উদ্ধার করেছি। এলাকার চিহ্নিত অপরাধীদের আটক করেছি। মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করে তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


চুয়াডাঙ্গার সকল দপ্তরপ্রধানের সঙ্গে মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার সকল দপ্তরপ্রধানের সঙ্গে মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার সকল দপ্তরপ্রধানের সঙ্গে মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতমোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- ১৩/০৯/২০২৬ ইং রবিবার চুয়াডাঙ্গা জেলার সকল সরকারি দপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয় বৃদ্ধি, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার এবং জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে সকল দপ্তরপ্রধানের সঙ্গে মতবিনিময় সভা ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১৩ই সেপ্টেম্বর রবিবার ২০২৬ খ্রিঃ সকাল ০৯:৪৫ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিতাই রায় চৌধুরী, এমপি, মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নেওয়াজ হালিমা আরলী, মাননীয় সংসদ সদস্য, ৩০৫ মহিলা আসন-৫। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব লুৎফুন নাহার, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা।সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ নিজ নিজ দপ্তরের কার্যক্রম, চলমান কর্মসূচি, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত তুলে ধরেন। একইসঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, জনসেবা এবং আন্তঃদপ্তর সমন্বয়-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান তাঁর বক্তব্যে চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সকল সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।পরবর্তীতে সকাল ১০:০০ ঘটিকায় একই স্থানে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, জননিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের মধ্যে আরও কার্যকর সমন্বয় এবং জনগণের সহযোগিতা কামনা করেন।সভায় বক্তারা সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার পাশাপাশি জেলার উন্নয়ন ও জনসেবাকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।


নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল

নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল

নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামালসুনামগঞ্জ প্রতিনিধি:- প্রতিষ্ঠান চালানোর নেই অনুমোদন, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জ সদরের মঙ্গলকাটা বাজারে স মিল চালাচ্ছেন আব্দুস সালাম।  সীমান্তবর্তী এই বাজার ভারতের মেঘালয় সীমান্ত লাগোয়া এলাকার আলোচনা আছে সীমান্ত থেকে অবৈধভাবে বিভিন্ন গাছ কেটে ঐ স মিলে সরবরাহ করে চোরাকারবারিরা।   তথ্য সূত্রে জানা যায়,  সুনামগঞ্জে বছরের পর বছর ধরে চলছে  প্রশাসনের ছাড়পত্র কিংবা  লাইসেন্স ছাড়াই অবৈধভাবে আব্দুস সালামের করাত কল বা স মিল। মঙ্গলকাটা বাজারে অবস্থিত এই মিলের অনুমোদন না থাকায়   সম্প্রতি স-মিলে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রশাসন। মোবাইল কোর্টের মাধ্যমে মিল মালিককে আর্থিক ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বৈধ কাগজপত্র ছাড়া মিল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা থাকার  পরও আইন অমান্য করেই চলছে মিলে কাঠ ছিড়ানোর কাজ। স্থানীয় ও বনবিভাগ  সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজারের পাশে করাত কলের মালিক আব্দুস সালাম প্রতিদিন লক্ষ টাকার গাছ ছিড়ানোর কাজ করেন। চলতি বছরের ২৪ জুলাই সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পালের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয় ঐ প্রতিষ্ঠানে। এ সময়  বন বিভাগসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা মঙ্গলকাটা বাজারে লাইসেন্স বিহীন করাত কলে কাঠ ছিড়ানোর অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে মিল মালিক আব্দুস সালামকে দশহাজার টাকা অর্থদন্ড করেন এবং যতোদিন পর্যন্ত বৈধ কাগজপত্র সংগ্রহ না করবেন ততোদিন করাত মিল(স-মিল) বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। কিন্তু মিল মালিক আব্দুস সালাম মোবাইল কোর্টের নির্দেশনা এক সপ্তাহ পালন করলেও  গত আগষ্ট মাস থেকে প্রশাসনের অনুমতিপত্র, লাইসেন্স ছাড়াই পূনরায় শুরু করেছেন কাঠ ছিড়ানোর কাজ। মঙ্গলকাটা গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে স-মিল মালিক আব্দুস সালাম প্রভাব কাটিয়ে স্ব গর্বে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করছেন। সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে  কথা বললে  নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানিয়েছেন ,মিল মালিক আব্দুস সালামের সাথে চোরাকারবারিদের যোগসাজশ  থাকায় চোরাকারবারীরা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা মেহগুনী,শিলকড়ই,আকাশীসহ বিভিন্ন জাতের কাঠের গাছ এনে সমিলে রাখেন। এখনো মিলের চর্তুরদিকে শত শত গাছ রেখা আছে। অনুমতিপত্র ছাড়াই আব্দুস সালাম   আবারো পুরোদমে কাঠ ছিড়ানোর কাজ শুরু করায় জনমনে নানান প্রশ্নে জন্ম দিয়েছে। মিল মালিক ও তিনজন শ্রমিক কাঠ ছিড়নোর কাজে ব্যস্ত থাকলেও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ছটকে পড়েন মিল মালিক আব্দুস সালাম এবং সাথে সাথেই শ্রমিকরা মিলে কাঠ ছিড়নো বন্ধ করে দেন। অন্যদিকে  রাস্তার পাশে মিলটি স্থাপন করায় সাধারণ পথচারী ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ধূলোবালি ও শব্দ দূষণে  অতিষ্ঠ হলেও তারাও যেন নিরুপায়।এ ব্যাপারে মিল মালিক আব্দুস সালাম মোট ফোনের মাধ্যমে মিল চালো রাখার বিষয়টি  স্বীকার করে বলেন,"মোবাইল কোর্টের পরও অবৈধভাবে কাঠ ছিড়ানোর কাজ করছেন।" সামনাসামনি এসে বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন,  "সাংবাদিকরা আপনারা রিপোর্ট করেন আর বলেন মালিককে পাওয়া যায়নি।  যা পারেন লিখেন আমার বিরুদ্ধে"।এ ব্যাপারে সুনামগঞ্জ বনবিভাগের  রেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন(ডিআর) উক্ত করাত মিলে (স- মিলে) মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে জানান,"আমরা আগামী তিন/চারদিনের মধ্যেই  স-মিলটির বিরুদ্ধে  অভিযান পরিচালনা করে করাত কল সিজ করার ঘোষণা দিবো ।এ ব্যপারে সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আদিত্য পাল এই করাত কলের বিরুদ্ধে লাইসেন্স না থাকায় মোবাইল কোর্ট করে অর্থদন্ড করা হয়েছিল এবং বলা হয়েছিল বৈধ কাগজপত্র সংগ্রহ করার আগ পর্যন্ত মিল চালানো বন্ধ থাকবে। কিন্তু এরপর ও যখন অবৈধভাবে মিল চালানোর হচ্ছে আমরা খুব শীঘ্রই মিলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনার কথা তিনি জানান।  


সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিতআফজাল মিয়া বিশ্বনাথ প্রতিনিধি।সিলেটে ডাক্তার জহিরুল ইসলাম (অচিনপুরী) প্রতিষ্ঠিত ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ এর সিলেট জেলার নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সিলেটস্থ প্যারালাক্স পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধায় নব-নির্বাচিত সভাপতি অধ্যক্ষ শামছুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ জিয়াউর রহমান চৌধুরী। তিনি বলেন, মানুষের নিরাপদ চলাচল ও সড়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডাঃ জহিরুল ইসলাম এর উদ্যোগে এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি যাত্রা শুরু করে। সংগঠনটির পক্ষ থেকে নিরাপদ যাতায়াতের পরিবেশ গড়ার লক্ষ্যে যে কাজের উদ্যোগ নিয়েছে, সেটা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। নিরাপদ যাতায়াত, আমাদের সবার দায়িত্ব। সকলের সচেতন পথচলা নিশ্চিত করতে একসঙ্গে গড়ি নিরাপদ যাতায়াতের পরিবেশ। এসময় তিনি বলেন, স্কিনে প্রেজেন্টেশনে সড়ক, রেল, বিমান ও জলপদ এই সকল কিছু সিলেট বিভাগের জন্য খুবই গুরুত্ব বহন করে। সিলেট-ঢাকা সড়কের যে অবস্থা নিয়ে বলেন, রাস্তাটি পুরোপুরি যাত


গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক

গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক

গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটকমোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- গাইবান্ধা সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।আটককৃতের নাম নেফাউল হক (৩৪)। তিনি সদর থানার পশ্চিম কুপতলা গ্রামের মৃত ছানাউল হকের ছেলে।পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর রাতে সদর থানা এলাকায় অভিযান চালায়।অভিযানের এক পর্যায়ে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ৩ নম্বর কুপতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পলাশপাড়া এলাকায় নেফাউল হকের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতবাড়ির পশ্চিম দুয়ারী শয়নকক্ষের ভেতর অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় তাকে আটক করা হয় বলে পুলিশের দাবি।এ ঘটনায় তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় নন-এফআইআর প্রসিকিউশন নম্বর ১৭৩/২৬, তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ আরও জানায়, অভিযানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে


পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ-

পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ-

পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ-হাবিবুর রহমান হাবিব পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- রংপুরের পীরগাছায় SNK DREAM Foundation-A Brand of Dream for Humanity, Welfare and Development Organization (স্বপ্ন মানব সেবা ও উন্নয়ন সমাজকল্যাণ সংস্থার) উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়ন সংযোগ স্থল ভক্তের বাজার তিস্তা তীরবর্তীতে স্থানীয় ফুটবল প্রেমিদের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়। সমাজসেবক আসাদ আলীর সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সৈনিক সবুজ মিয়া। অবসরপ্রাপ্ত ব্যাংকার মতিয়ার রহমানের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন তাম্বুলপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ডাক্তার রুবেল মিয়া। বিশেষ অতিথি ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল আউয়াল, ছাওলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ফিরোজ আহমেদ মিলটন, সমাজসেবক রমানাথ দাস, কোম্পানি প্রতিনিধি আব্দুল ওয়াজেদ এবং এটিবির পরিচালক কাজী গোলাম মোস্তফা সহ অনেকে। আয়োজকরা জানান, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ, দুর্যোগ মোকাবিলা, মানবসেবা ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।উল্লেখ্য, দায়িত্বের বাইরেও, মানবতার সেবা -স্লোগানে দুই বছর আগে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন সবুজ মিয়া। এর প্রধান কার্যালয় তাম্বুলপুর-কিশামত ছাওলা (মুক্তিযোদ্ধা চত্বর) এলাকায়।


ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ

ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ

ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহ জেলা পরিষদ এর অর্থায়নে ২০২৫_২০২৬ অর্থবছরে এডিবি সাধারণ বরাদ্দের আওতায় ময়মনসিংহ জেলার সদর উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ এ করা হয়।আজ ১৩ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২,০০টায় ময়মনসিংহে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ মিলায়তনে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি ময়মনসিংহ সদর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।মোঃ রোকনুজ্জামান রোকন,  প্রশাসক ময়মনসিংহ সিটি কর্পোরেশন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক জনাব আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স। যুগ্ম মহাসচিব বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।


বিশ্ব শকুন সচেতনতা দিবসে আজিজুল হক কলেজে তীরের র‌্যালি, আলোচনা ও প্রতিযোগিতা

বিশ্ব শকুন সচেতনতা দিবসে আজিজুল হক কলেজে তীরের র‌্যালি, আলোচনা ও প্রতিযোগিতা

বিশ্ব শকুন সচেতনতা দিবসে আজিজুল হক কলেজে তীরের র‌্যালি, আলোচনা ও প্রতিযোগিতামোঃ খাত্তাব হোসেন, বগুড়া প্রতিনিধি:- বিশ্ব শকুন সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)-এর উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির উদ্দেশ্য ছিল শকুন সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা। অনুষ্ঠানে বিপন্ন শকুন উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসন এবং সংরক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, “শকুন প্রকৃতির ঝাড়ুদার হিসেবে পরিচিত। মৃত প্রাণীর দেহাবশেষ খেয়ে তারা পরিবেশকে পরিষ্কার রাখে এবং অ্যানথ্রাক্স, যক্ষ্মা ও ক্ষুরারোগসহ বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ বর্তমানে এই উপকারী পাখিটি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।”সভায় তীরের উপদেষ্টা ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান শাহজাহান আলী বলেন, বন বিভাগের তথ্য অনুযায়ী স্বাধীনতার আগে বাংলাদেশে প্রায় ৫০ হাজারের বেশি শকুন ছিল। কিন্তু বন বিভাগ ও আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (আইইউসিএন)-এর ২০২৩ সালের শুমারিতে দেশে মাত্র ২৬৭টি শকুনের অস্তিত্ব পাওয়া গেছে। তিনি শকুন সংরক্ষণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।তীরের সভাপতি মেহেদী হাসান বলেন, ২০১১ সাল থেকে তীর পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। শকুন সংরক্ষণে সরকার, বন বিভাগ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তীরের সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুনি খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোরসালিন, ফাবিহা ও জাকারিয়া ইসলাম, কোষাধ্যক্ষ সাদিয়া, সহ-দপ্তর সম্পাদক রিফাতসহ কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।আলোচনা শেষে রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।উল্লেখ্য, শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর) ২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে যাচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনটি ২০২১ সালে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার অর্জন করে।


ছাত্র রাজনীতিবিদ ও কেন্দ্রীয় মৎসবীজীদলের নেতা আরাফাত বিন সানিকে জামাত শিবিরের হত্যার হুমকি ।

দোয়ারাবাজারে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার।

পঞ্চগড়ে হিসাবের প্রশ্নে উত্তেজনা, চেয়ারম্যানকে মারতে গিয়ে নিজেই ঘেরাও সচিব

ঈদের আগে শ্রমিকদের বেতনে ‘চাঁদাবাজি’! যমুনা সার কারখানায় আতঙ্ক ও ক্ষোভ

নবীগঞ্জের এক প্রতারক ওসমানী নগরে গিয়ে ডিপটিউবয়েল দেয়ার নামে ৫০ হাজার টাকা নিয়ে পলায়ন! থানায় অভিযান দায়ের

মদনে বৃদ্ধের ওপর হামলার অভিযোগ: ভেঙে দেওয়া হলো হাত, ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন

তারাকান্দার সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ

হরিরামপুরে বয়ড়া ইউপির ৪ নং ওয়ার্ড মেম্বার মিরাজ হোসেন জনগনের আস্থা ও ভালোবাসার প্রতীক।

বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মোঃসাইদুর রহমান আর নেই।

১০

সিলেট জেলা “এডাব” এর কমিটি গঠন

জনপ্রিয় সব খবর

পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ার আহ্বান এমপি আশফাকের

মিডিয়াকে ‘কখনো কখনো সন্ত্রাস’ বললেন কুড়িগ্রামের বিএনপি নেতা

রাজৈরে জামায়াতের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন।

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন

নদীর বুকে ছুটল রঙিন নৌকা, তীরে হাজারো দর্শনার্থীর উচ্ছ্বাস

১০

নীলফামারীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ

সর্বশেষ সব খবর

আর্কাইভ