যৌতুক না পেয়ে ৯ বছরের শিশুকে জিম্মি করে হত্যার হুমকি! স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর, শ্রীপুর প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুরে মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক নির্যাতন এবং ৯ বছরের শিশু সন্তানকে জিম্মি করে হত্যার হুমকির অভিযোগ এনে থানায় লিখিত দরখাস্ত দিয়েছেন ভুক্তভোগী নারী মোছাঃ তাছলিমা (২৮)। গত ২৬ আগস্ট ২০২৬ তারিখে শ্রীপুর মডেল থানায় এই অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে ইসলামী শরিয়ত অনুযায়ী রজন তালুকদার (৩২)-এর সঙ্গে বিবাহ হয় তাছলিমার। তাদের ‘রাফিউল হাসান রাফি’ নামে ৯ বছরের এক পুত্র সন্তান রয়েছে। অভিযোগকারী দাবি করেন, স্বামী রজন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও অনলাইন জুয়ায় জড়িত। স্বামী ও তার পরিবার তাছলিমার পৈত্রিক ও মাতৃক সম্পত্তি বিক্রি করে টাকা এনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতেন। স্থানীয় একটি ফ্যাক্টরিতে চাকরি করে জীবিকা নির্বাহ করলেও স্বামী তার বেতনের টাকা জোরপূর্বক কেড়ে নিতেন এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে মারধর করতেন।
অভিযোগে আরও বলা হয়, প্রায় ৪ মাস আগে যৌতুকের দাবিতে তাকে মারধর করে শিশুপুত্রকে রেখে শুধুমাত্র এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে তাকে সন্তানের সাথে দেখা বা যোগাযোগ করতে দেওয়া হয়নি। গত ২৬ আগস্ট দুপুর ২টার দিকে স্বামী রজন তালুকদার ফোন করে নেশার টাকা দাবি করেন। তাছলিমা টাকা দিতে অস্বীকৃতি জানালে ফোনের অপর প্রান্তেই তার শিশুপুত্র রাফিকে এলোপাতাড়ি মারধর শুরু করা হয় এবং শিশুটির চিৎকার শুনিয়ে তাকে হুমকি দেওয়া হয়—টাকা না দিলে সন্তানকে হত্যা করা হবে।
এমন পরিস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আইনি সহায়তা চেয়ে থানায় আবেদন জানান এই নারী।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলে জানিয়েছেন এবং দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন