ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

তারাকান্দায় বালিখাঁ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এ.এইচ.এম. রফিক, প্রত্যাশা দলীয় সমর্থন

সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুকে শোকজ

গাজীপুরে বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত গার্মেন্টস শ্রমিক আন্দোলন প্রতিরোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিজিবি

তারাকান্দায় পুলিশের তৎপরতায় নাশকতার চেষ্টা পন্ড, মোটরসাইকেল ও টায়ার উদ্ধার

ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন।

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

বিরহের দিন কাটে স্মৃতির মাচালে, গ্রামের অতীত আজও হৃদয়ে অমলিন

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় সড়ক যেন মরন ফাঁদ

রাজশাহীর বাঘায়  সড়ক যেন মরন ফাঁদ

রাজশাহীর বাঘায়  সড়ক যেন মরন ফাঁদ

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:- রাজশাহীর বাঘা উপজেলার প্রধান সড়ক ও আঞ্চলিক সড়কগুলো এখন যেন এক একটি মরণফাঁদে পরিণত হয়েছে। সংস্কারের অভাবে খানাখন্দে ভরে যাওয়া এসব সড়ক দিয়ে দৈনন্দিন চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ ও আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন হাজার হাজার স্থানীয় বাসিন্দা, পথচারী এবং যানবাহন চালকেরা। প্রতিদিন কোনো না কোনো স্থানে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, এতে প্রতিনিয়ত পঙ্গুত্ব বরণ ও আহত হচ্ছেন সাধারণ মানুষ। এক প্রকার রাস্তার কাছেই যেন জিম্মি হয়ে পড়েছে বাঘাবাসী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঘার মূল সড়কগুলোর বেহাল দশা হলেও সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না কোনো দৃশ্যমান পদক্ষেপ। স্থানে স্থানে বিশাল আকৃতির গর্তের সৃষ্টি হওয়ায় বৃষ্টি হলে পানি জমে রাস্তাগুলো রূপ নেয় ছোট ছোট পুকুরে। সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট যানবাহন উল্টে যাওয়া এখন নিত্যদিনের চিত্র। অ্যাম্বুলেন্সে করে মুমূর্ষু রোগী হাসপাতালে নেওয়া কিংবা শিক্ষার্থীদের স্কুলে পৌঁছানো মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এ বিষয়ে স্থানীয় এক ভুক্তভোগী আক্ষেপ করে বলেন, “আমরা তো এখন নিজের দেশের রাস্তায় চলতে গিয়ে জিম্মি হয়ে পড়েছি। ব্যবসা-বাণিজ্য, চাষাবাদ সব কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে এই সড়ক। প্রতিবছর নির্বাচনের বা সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কাজ হয় না। প্রশাসন বা সওজ কর্তৃপক্ষের যেন এদিকে কোনো খেয়ালই নেই।”

জরুরি ভিত্তিতে সড়কগুলোর সংস্কার কাজ শুরু না হলে বাঘার সাধারণ মানুষ ও স্থানীয় সামাজিক সংগঠনগুলো কঠোর আন্দোলনের দিকে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। চরম ভোগান্তি থেকে মুক্তি পেতে এবং বড় ধরনের কোনো প্রাণহানি ঘটার আগেই স্থানীয় জনগণ বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং রাজশাহী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের আশু দৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করছেন।

জরুরি ভিত্তিতে বাঘার এই মরণফাঁদ সড়কগুলো পুনর্নির্মাণ ও নিয়মিত তদারকির মাধ্যমে জনগণের নিরাপদে চলাচলের সুযোগ সৃষ্টি করার দাবি এখন বাঘার সর্বস্তরের মানুষের।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রাজশাহীর বাঘায় সড়ক যেন মরন ফাঁদ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ