ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও -১আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দ ২৯অক্টোবর ভোট

গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসক সিলেট জেলা কমিটির সহ-সভাপতি হলেন ওসমানীনগরের মামুনুর রহমান

কালাইয়ে মাত্রাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আখচাষ সম্প্রসারণে জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপকের সাথে বোয়ালমারী গ্রামের আখচাষীদের মতবিনিময়

ফার্মেসি যেন নির্যাতনের আখড়া অভয়নগরে ৫ মাসে জোড়া হামলার ঘটনায় আকতার ও মনি মোল্যার বিরুদ্ধে ক্ষোভ

অভয়নগর উপজেলার প্রতিনিধি:- যশোরের অভয়নগর উপজেলার ৪ নং পায়রা ইউনিয়নের পায়রা মাদ্রাসা বাজারে ওষুধ বিক্রির দোকানের ভেতর ডেকে নিয়ে সাধারণ মানুষকে শারীরিক নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। 

স্থানীয়দের চিকিৎসা ও সেবাকেন্দ্র হিসেবে পরিচিত মোঃ আকতার হোসেনের ফার্মেসি'কে অপরাধের কেন্দ্রস্থল বানিয়ে একের পর এক নির্যাতনের ঘটনায় ফার্মেসি মালিক মো. আকতার হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। 

৫ মাসের ব্যবধানে একই ফার্মেসিতে সাংবাদিকসহ দুই জনের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:৩০ মিনিটে পায়রা রুহের বিল এলাকায় দুই যুবককে বাড়ি থেকে ডেকে এনে নির্যাতনের খবর পেয়ে পেশাগত দায়িত্বে ঘটনাস্থলে যান স্থানীয় সাংবাদিক আল-মামুন গাজী। সেখানে পৌঁছানোর পরপরই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়, যার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক আলোড়ন সৃষ্টি হয়।

​এরই জেরে গত ৯ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকার সময় সাংবাদিক আল-মামুন গাজী নওয়াপাড়া থেকে বাড়ি ফেরার পথে পায়রা মাদ্রাসা বাজারে পৌঁছালে মো. লতিফ মোল্যার বড় ছেলে মো. মনি মোল্যা তাকে পিছন থেকে ডেকে নেন। পরবর্তীতে মো. আকতার হোসেনের ইন্ধনে ও তার ফার্মেসির ভেতরে বসিয়ে 'কেন নিউজ করলি' অজুহাতে মনি মোল্যা, আকতার হোসেনসহ ৮-১০ জন মিলে ওই সাংবাদিকের ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালায়। এ ঘটনায় অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হলে অভিযুক্তরা ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে পার পায়।

পূর্বের ঘটনায় মুচলেকা দিলেও থামেনি ফার্মেসি কেন্দ্রিক অপরাধ চক্রের দৌরাত্ম্য। গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:০০ ঘটিকার সময় মনি মোল্যা ও তার সহযোগীরা মো. ইমদাদুল ইসলাম নামে এক যুবককে পুনরায় পায়রা মাদ্রাসা বাজারের একই ফার্মেসিতে ডেকে আনে। সেখানে ফার্মেসি মালিক মো. আকতার হোসেনের প্রত্যক্ষ মদদ ও উপস্থিতিতে ইমদাদুলকে আটকে রেখে বেধড়ক মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। আহত ইমদাদুল ইসলাম এ ঘটনায় মো. আকতার হোসেন ও মনি মোল্যাসহ ৫ জনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চিকিৎসা সেবা পাওয়ার নিরাপদ স্থানকে নির্যাতন কক্ষ বানানোর পেছনে সরাসরি ফার্মেসি মালিক মো. আকতার হোসেনের প্রত্যক্ষ সম্পৃক্ততা ও প্রশ্রয় রয়েছে বলে দাবি স্থানীয়দের। সাধারণ মানুষ ও বাজারের ব্যবসায়ীরা জানান, ওষুধ কেনার স্থানে মানুষকে ডেকে এনে এভাবে মারধর করায় পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে অপরাধের প্রধান মদদদাতা ফার্মেসি মালিক মো. আকতার হোসেন ও মূল অভিযুক্ত মনি মোল্যাসহ জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফার্মেসি যেন নির্যাতনের আখড়া অভয়নগরে ৫ মাসে জোড়া হামলার ঘটনায় আকতার ও মনি মোল্যার বিরুদ্ধে ক্ষোভ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ