আসক সিলেট জেলা কমিটির সহ-সভাপতি হলেন ওসমানীনগরের মামুনুর রহমান
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:-আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর সিলেট জেলা কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন সিলেটের ওসমানীনগরের সমাজসেবী ও সংগঠক মামুনুর রহমান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনের চেয়ারম্যান রাকিব আল মাহমুদের স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে সিলেট জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে মামুনুর রহমানকে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মামুনুর রহমান ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের মন্ডলকাপন (মোহাম্মদপুর) গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দাতা সদস্য এবং যুক্তরাজ্যভিত্তিক উন্নয়ন সংস্থা নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মামুনুর রহমান সংগঠনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চান। এ কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবে মামুনুর রহমানের এ দায়িত্বপ্রাপ্তিতে স্থানীয় বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন