ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও -১আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দ ২৯অক্টোবর ভোট

গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসক সিলেট জেলা কমিটির সহ-সভাপতি হলেন ওসমানীনগরের মামুনুর রহমান

কালাইয়ে মাত্রাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আখচাষ সম্প্রসারণে জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপকের সাথে বোয়ালমারী গ্রামের আখচাষীদের মতবিনিময়

ননী গোপাল বিশ্বাস (৩৫) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার 

 ননী গোপাল বিশ্বাস (৩৫) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গীতি গমন চন্দ্র রায় গীতি।। স্টাফ রিপোর্টার। তবে উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৪৯৭ গ্রাম তবে জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।।এ অভিযান মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর২০২৬ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় হানিফ ফিলিং স্টেশনের পূর্ব পাশে রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

জানাযায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে রানীশংকৈলগামী আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। 

এ সময় বাসের ‘এ-৪’ নম্বর সিটে বসা ননী গোপাল বিশ্বাসকে সন্দেহ হলে তার দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়।তল্লাশির একপর্যায়ে বাসের নিচের লকারে রাখা তার টার্কিশ ব্লু রঙের ‘Jeep’ ব্র্যান্ডের একটি ট্রলি ব্যাগে বিশেষ চেম্বারের সন্ধান পান কর্মকর্তারা। পরে ওই চেম্বার থেকে একটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেটে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে কমলা রঙের ৪ হাজার ৯২০ পিস এবং সবুজ রঙের ৫০ পিস রয়েছে। সব মিলিয়ে মোট ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ৪৯৭ গ্রাম।এ ঘটনায় ননী গোপাল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বাসের টিকিট, টোকেনের অংশ,পোশাকসহ ইয়াবা বহনে ব্যবহৃত ট্রলি ব্যাগটি জব্দ করা হয়েছে।

 উদ্ধার হওয়া ইয়াবা থেকে রাসায়নিক পরীক্ষার জন্য দুই পিস নমুনা সংগ্রহ করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ বাদী হয়ে ননী গোপাল বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা করার জন্য ঠাকুরগাঁও সদর থানায় এজাহার দাখিল করেছেন। 

এজাহারে মামলাটির তদন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করবে বলে উল্লেখ করা হয়েছে।এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ননী গোপাল বিশ্বাস দিনাজপুর পৌরসভার মিশন রোড এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের বাগেরহাট (মন্দিরপাড়া) এলাকায় বসবাস করে আসছিলো।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ