ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বিরোধী টাস্কফোর্স অভিযানে মেশিন জব্দ, ট্রাক আটক

​ইসলামপুর আব্দুস সামাদ পারভেজ মহিলা কলেজে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ধুনটে ইমামদের ১২ দিনব্যাপী ফ্রি কুরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা

জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিলেন নাদিয়া পাঠান পাপন

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- ২৯/০৯/২০২৬ মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ০৬ নং হাউলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বিভিন্ন জনকল্যাণমূলক সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ২৯ শে সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন, কৃষকদের সুবিধার্থে স্প্রে মেশিন, স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা সামগ্রী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "গ্রামীণ জনপদের মানুষের জীবনমান উন্নয়ন, নারীদের স্বাবলম্বী করা এবং সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সহায়তা সামগ্রী প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

" অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দামুড়হুদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হাসান (তনু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীন। 

বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ০৬ নং হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও হিসাব সহকারী মোঃ সাজিবুল ইসলাম মিলন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশের সদ্স্যবৃন্দু সুশীল সমাজের প্রতিনিধি এবং সুফলের আশায় আসা সুবিধাভোগী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সামগ্রী হাতে পেয়ে এলাকার দুস্থ পরিবার এবং নতুন স্কুল ব্যাগ ও টিফিন বক্স পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ