কটিয়াদী সার্কেলের নতুন এএসপি আসাদুজ্জামান,বিদায়ী তোফাজ্জল শিল্পাঞ্চল পুলিশে
এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:- কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন মো. আসাদুজ্জামান। এর আগে তিনি গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়। পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী, কটিয়াদী সার্কেলের বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।
নবাগত ও বিদায়ী উভয় কর্মকর্তাকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার ছেড়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে আগামী ২০ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন