কেশবপুর প্রেসক্লাবের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
যশোর প্রতিনিধি:- যশোরের কেশবপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি-২০২৬ গঠন করা হয়েছে। স্থানীয় সাংবাদিকদের সমন্বয়ে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে কেশবপুরের সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে মো. মাহাবুবুর রহমান (দৈনিক দিনকাল) আহ্বায়ক, আব্দুল জলিল (দৈনিক অনির্বাণ) সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাহাবুর রহমান সবুজ (দৈনিক প্রভাতফেরি) যুগ্ম আহ্বায়ক এবং হারুনার রশীদ বুলবুল (দৈনিক বাংলা) সদস্য সচিব ।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন, ওয়াজেদ খান ডবলু (দৈনিক আমার দেশ), মো. আশরাফুজ্জামান (দৈনিক জন্মভূমি), শামীম আক্তার মুকুল (দৈনিক আধুনিক সংবাদ), এনামুল হাসান নাঈম (এনটিভি) সহ কেশবপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
কমিটি গঠনের পর নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্যরা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি কেশবপুরের মানুষের কথা তুলে ধরাই হবে তাদের অন্যতম প্রধান লক্ষ্য। স্থানীয় সমস্যা, সম্ভাবনা, অনিয়ম-দুর্নীতি ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্তুনিষ্ঠ তথ্যের না তুলে ধরতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।
তারা আরও বলেন, সাংবাদিকতার মূলনীতি ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রেখে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশন, সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কেশবপুরের গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে এ কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন কেশবপুর সুধী সমাজের মানুষেরা।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন