ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে কৃষি কর্মকর্তার মামলায় গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া কৃষক, ৮ দিন কারাভোগের পর দুই কৃষকের জামিন, মামলা প্রত্যাহারের দাবি

চাঁদের হাটে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩৫ কেজি পলিথিন জব্দ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা

সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

কচুয়ায় মাদক অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তা, এলাকায় চাঞ্চল্য'

UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ , সম্পাদক সামিহা তাহসিন

গোবিন্দগঞ্জে ২০০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

তুরাগে ছয় রিকশাচালকের হাতে অটোরিকশার চাবি তুলে দিলেন হাজী চান মিয়া

বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার।।কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল (৫১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর-মনঘাটা এলাকার নাগিনীর জলাশয়ে এ ঘটনা ঘটে। নিহত বাবুল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকার ছয়ঘর ভূঁইয়া বাড়ির জালাল উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিকারপুর গ্রামের জহিরুল ইসলামের নাগিনীর জলাশয়ে জমিতে পানি সেচের জন্য একটি পাম্প স্থাপন করা হয়। রোববার গভীর রাতে ওই সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করার চেষ্টা করছিলেন বাবুল। এ সময় তার কাটতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সোমবার সকালে স্থানীয় শ্রমিকরা মাঠে কাজ করতে গিয়ে বাবুলকে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন বলেন, শিকারপুর গ্রামের জহিরুল ইসলামের জমিতে পানি সেচের জন্য স্থাপিত পাম্পের বিদ্যুতের তার কাটার সময় ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। সকালে শ্রমিকরা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার স্ত্রী শিল্পী আক্তার মরদেহ শনাক্ত করেন।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেচিত বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার রাত ২টার পর সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুলের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বুড়িচং থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ