ওসমানীনগরে গুণী শিক্ষক নির্বাচিত নুহেল আহমদ চৌধুরীকে শুভেচ্ছা
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি নুহেল আহমদ চৌধুরী ওসমানীনগর উপজেলার ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
তার এ অর্জনে ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, দায়িত্বশীলতা ও অবদানের স্বীকৃতি হিসেবে নুহেল আহমদ চৌধুরীর এ অর্জনকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন