ভেড়ামারায় মাছ আবাদি খাল থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে রেললাইনের পূর্ব পাশে একটি মাছ আবাদি খাল থেকে অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ১১টার দিকে স্থানীয়রা খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে ভেড়ামারা থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, লাশটি শনাক্তকরণ ও পরিচয় নিশ্চিত করার কাজ চলমান রয়েছে। মৃত্যুর কারণ ও অন্যান্য তথ্য জানতে ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ভেড়ামারা থানা পুলিশ উপস্থিত থেকে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন