ওসমানীনগরে কটালপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার নতুন কমিটি গঠন
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার ১ নং উমরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কটালপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি স্থানীয়দের সমন্বয়ে ২৭ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে হাজী আব্দুল কুদ্দুছকে সভাপতি, হাফিজ আব্দুল মোহিতকে সাধারণ সম্পাদক এবং মো. সাবুল আহমদকে কোষাধ্যক্ষ করা হয়েছে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে স্থানীয়দের উদ্যোগে প্রতিষ্ঠিত কটালপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসাটি দীর্ঘ প্রায় চার দশক ধরে এলাকায় কোরআন ও ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সময়ের সঙ্গে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়াতে প্রতিষ্ঠানটিতে ২০২৪ সাল থেকে আবাসিক ব্যবস্থা চালু করা হয়েছে।
বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় ৬০ থেকে ৬৫ জন শিক্ষার্থী আবাসিকভাবে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ পাচ্ছে। আবাসিক শিক্ষার্থীদের কোরআন ও ইসলামী শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল কুদ্দুছ বলেন, মাদ্রাসাটিকে আরও উন্নত ও যুগোপযোগী করে গড়ে তোলার পাশাপাশি অসচ্ছল পরিবারের সন্তানদের বিনা খরচে ইসলামী শিক্ষার সুযোগ করে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। এ জন্য এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে, মাদ্রাসায় আবাসিকভাবে বিনা খরচে পড়াশোনার সুযোগ নিতে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন