ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর বিক্ষোভ, মামলা প্রত্যাহারের দাবি

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- গাইবান্ধায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর গুরুমাতা মৌ হিজড়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং রানা ওরফে রানী হিজড়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী উন্নয়ন সংস্থা, গাইবান্ধা জেলা-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্য অংশ নেন। তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে শহরের সড়কে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রংপুর সদর থানার রানা ওরফে রানী হিজড়া গাইবান্ধার গুরুমাতা মৌ হিজড়া ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে হয়রানিমূলক ও ভিত্তিহীন মামলা করেছেন। পাশাপাশি তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যদের ভয়ভীতি দেখানো এবং জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগও তোলেন তারা।

বক্তারা বলেন, মৌ হিজড়ার বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে রানা ওরফে রানীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

পরে বিক্ষোভকারীরা গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর গানাসাস চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে রানা ওরফে রানী হিজড়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর বিক্ষোভ, মামলা প্রত্যাহারের দাবি

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ