ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

​ফার্মগেটে মৌমাছি ও বিষাক্ত ভিমরুলের তাণ্ডব: ঘুমের ঘরেও রেহাই পাচ্ছে না শিশুরা, আতঙ্কে এলাকাবাসী

সরিষাবাড়ীতে মাদকবিরোধী সভা ডাকায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জিয়া সাইবার ফোর্সের সমন্বয় কমিটিতে পীরগঞ্জের সভাপতি মাহফুজুর রহমান

শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলায় জড়ানোর অভিযোগ

মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ভাঙচুরের অভিযোগ—নেপথ্যে কার মদদে বেপরোয়া কামাল?

হরিরামপুরে হারুকান্দি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী কাজল মাহমুদ আতোয়ারের উদ্যোগে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন।

রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন

রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন

তোফায়েলনগরে ইসহাক সরকারের গণসংযোগ, মানুষের ইতিবাচক সাড়া

বালাগঞ্জে দিনমজুর সেলিমের পরিবারের জন্য পাকা ঘর নির্মাণ

শরীফ আহমদ চৌধুরী  ওসমানীনগর  (সিলেট) প্রতিনিধি:- সিলেটের বালাগঞ্জে অসহায় দিনমজুর দিলওয়ার হুসেন সেলিমের পরিবারের  মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে পাকা ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির অর্থায়নে উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর গ্রামে এ ঘর নির্মাণ করা হচ্ছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঘর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম। উদ্বোধন শেষে দক্ষিণ চরভুতা জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমান, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ওসমানীনগর প্রেসক্লাবের কার্যকরী সদস্য শাহাব উদ্দিন শাহীন, ইউপি সদস্য লিয়াকত আলী, স্থানীয় মুরব্বি আলকাছ আলী, সাংবাদিক নাজমুল ইসলাম, মাছুম আহমদ, আব্দুল হক,আমিন মিয়া, আব্দুর রহমান,  নেসার্স ট্রাস্টের সদস্য শাহ নাজমুল, রুমেস আহমদ, সাজু মিয়া, সামাদ আহমদ, হামজা, সাইদুর রহমান  ও খালেদ আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নেসার্স ট্রাস্ট সূত্রে জানা যায়, অসহায় ও দরিদ্র মানুষের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে ২৭টি পাকা ঘর নির্মাণ করে অসহায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেলিমের পরিবারের জন্য নির্মাণাধীন ঘরটি হবে এ উদ্যোগের ২৮তম ঘর। আগামী মাসে নির্মাণকাজ শেষ হলে ঘরটি তাঁর কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্টরা জানান, প্রতিটি ঘর নির্মাণে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়। অসহায় মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করার এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

ঘর নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বালাগঞ্জে দিনমজুর সেলিমের পরিবারের জন্য পাকা ঘর নির্মাণ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ