ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিংড়ায় ছাতার দিঘি ইউনিয়নে গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম মামুন

​মোঃ এমরান আলী রানা সিংড়া (নাটোর) প্রতিনিধি:- আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ১১ নং ছাতার দিঘি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। স্থানীয় নির্বাচনকে ঘিরে কালিগঞ্জ বাজারে শত শত নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ব্যপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সামসুল আলম (মামুন)।

​রবিবার সকাল ১১ টার দিকে গণসংযোগকালে তিনি কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

​গণসংযোগ শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সামসুল আলম (মামুন) বলেন, "ছাতার দিঘি ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা ও সার্বিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।"

​এ সময় স্থানীয় সাধারণ মানুষ ও যুবসমাজের মধ্যেও নির্বাচনকে ঘিরে নতুন করে উদ্দীপনা দেখা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিংড়ায় ছাতার দিঘি ইউনিয়নে গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম মামুন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিংড়ায় ছাতার দিঘি ইউনিয়নে গণসংযোগে চেয়ারম্যান  প্রার্থী শামসুল আলম মামুন

​মোঃ এমরান আলী রানা সিংড়া (নাটোর) প্রতিনিধি:- আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ১১ নং ছাতার দিঘি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। স্থানীয় নির্বাচনকে ঘিরে কালিগঞ্জ বাজারে শত শত নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ব্যপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সামসুল আলম (মামুন)।

​রবিবার সকাল ১১ টার দিকে গণসংযোগকালে তিনি কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

​গণসংযোগ শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সামসুল আলম (মামুন) বলেন, "ছাতার দিঘি ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা ও সার্বিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।"

​এ সময় স্থানীয় সাধারণ মানুষ ও যুবসমাজের মধ্যেও নির্বাচনকে ঘিরে নতুন করে উদ্দীপনা দেখা গেছে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ