ডেইলি বাংল সংবাদ
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে ২ পেশাদার চোর গ্রেফতার

পটুয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে ২ পেশাদার চোর গ্রেফতার,

        পটুয়াখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে শহরের পৃথক স্থান থেকে মো: রাতুল হাসান বাবু (২৫)  ও মো: মেহেদী হাসান ওরফে রাব্বি (২৩) দুই পেশাদার চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) জেলা পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পটুয়াখালী থানা পুলিশের বিশেষ অভিযানে পটুয়াখালী থানার এসআই (নিঃ) শিহাব বাহাদুরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মো: রাতুল হাসান বাবু (২৫) নামের এক পেশাদার চোরকে গ্রেফতার করে। রাতুল পটুয়াখালী পৌরসভার ২য় লেনের কলাতলা এলাকার মোস্তফা তালুকদার ও নূর জাহান বেগমের ছেলে।

পৃথক আরেকটি অভিযানে পটুয়াখালী থানার এসআই (নিঃ) অজয় কুমার দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মো: মেহেদী হাসান ওরফে রাব্বি (২৩) নামের অপর এক পেশাদার চোরকে চরাইকৃত মালামালসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাব্বি সদর রোডের আজাদ ফার্মেসীর পার্শ্বের গলির (বস্তি) বাসিন্দা মোসারেফ মৃধা ও মোসা: লাইলী বেগমের ছেলে; তার স্থায়ী ঠিকানা মরিচবুনিয়া (ওয়ার্ড নং- ৫)।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, "থানা এলাকায় অপরাধ দমন ও চুরির মতো ঘটনা রোধে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃত দুই পেশাদার চোরের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে ২ পেশাদার চোর গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পটুয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে ২ পেশাদার চোর গ্রেফতার,

        পটুয়াখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে শহরের পৃথক স্থান থেকে মো: রাতুল হাসান বাবু (২৫)  ও মো: মেহেদী হাসান ওরফে রাব্বি (২৩) দুই পেশাদার চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) জেলা পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পটুয়াখালী থানা পুলিশের বিশেষ অভিযানে পটুয়াখালী থানার এসআই (নিঃ) শিহাব বাহাদুরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মো: রাতুল হাসান বাবু (২৫) নামের এক পেশাদার চোরকে গ্রেফতার করে। রাতুল পটুয়াখালী পৌরসভার ২য় লেনের কলাতলা এলাকার মোস্তফা তালুকদার ও নূর জাহান বেগমের ছেলে।

পৃথক আরেকটি অভিযানে পটুয়াখালী থানার এসআই (নিঃ) অজয় কুমার দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মো: মেহেদী হাসান ওরফে রাব্বি (২৩) নামের অপর এক পেশাদার চোরকে চরাইকৃত মালামালসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাব্বি সদর রোডের আজাদ ফার্মেসীর পার্শ্বের গলির (বস্তি) বাসিন্দা মোসারেফ মৃধা ও মোসা: লাইলী বেগমের ছেলে; তার স্থায়ী ঠিকানা মরিচবুনিয়া (ওয়ার্ড নং- ৫)।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, "থানা এলাকায় অপরাধ দমন ও চুরির মতো ঘটনা রোধে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃত দুই পেশাদার চোরের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ