ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কচুয়ায় জাহাজী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, একাধিক বসতঘর পুড়ে ছাই

৩০, সেপ্টেম্বর ২০২৬ বুধবার

চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ডুমুরিয়া গ্রামের জাহাজী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বসতঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এই অগ্নিকাণ্ডে যাদের ঘর পুড়ে গেছে তাদের নামের তালিকা:

১। মো. মকবুল হোসেন

২। মো. কামাল হোসেন

৩। মো. নূরে আলম'

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ সর্বমোট প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হঠাৎ এই অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম বিপাকে পড়েছেন এবং বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

কচুয়ায় জাহাজী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, একাধিক বসতঘর পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

৩০, সেপ্টেম্বর ২০২৬ বুধবার

চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ডুমুরিয়া গ্রামের জাহাজী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বসতঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এই অগ্নিকাণ্ডে যাদের ঘর পুড়ে গেছে তাদের নামের তালিকা:

১। মো. মকবুল হোসেন

২। মো. কামাল হোসেন

৩। মো. নূরে আলম'

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ সর্বমোট প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হঠাৎ এই অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম বিপাকে পড়েছেন এবং বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ