ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বিরোধী টাস্কফোর্স অভিযানে মেশিন জব্দ, ট্রাক আটক

​ইসলামপুর আব্দুস সামাদ পারভেজ মহিলা কলেজে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ধুনটে ইমামদের ১২ দিনব্যাপী ফ্রি কুরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা

জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিলেন নাদিয়া পাঠান পাপন

আজিজুল হক কলেজে ‘নৈতিকতার অভাবই সংকটের মূল কারণ’ শীর্ষক একক বিতর্ক অনুষ্ঠিত

সরকারি আজিজুল হক কলেজের আজিজুল হক বিতর্ক ক্লাবের সাপ্তাহিক সেশনে ‘বর্তমান বাংলাদেশের সামগ্রিক সংকটের মূল কারণ নীতিমালার অভাব নয়, বরং নৈতিকতার অভাব’ শীর্ষক একক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজের বিজ্ঞান ভবনের ৪৪ নম্বর কক্ষে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে অংশগ্রহণ করে নির্ধারিত তিন মিনিটে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী চয়ন কুমার মোদক। দ্বিতীয় স্থান অর্জন করেন আরবি বিভাগের শিক্ষার্থী মোঃ খাত্তাব হোসেন এবং তৃতীয় স্থান অর্জন করেন প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ রাফিক।

অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ আল জারিফ। বিচারকের দায়িত্বে ছিলেন প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান বাপ্পী এবং আরবি বিভাগের শিক্ষার্থী মোঃ মাজহারুল ইসলাম।

বিতর্কে অংশ নেওয়া শিক্ষার্থীরা বাংলাদেশের চলমান বিভিন্ন সংকটের পেছনে নীতিমালা ও নৈতিকতার ভূমিকা, ব্যক্তিগত ও সামাজিক মূল্যবোধ, সুশাসন এবং নাগরিক দায়িত্বসহ বিভিন্ন বিষয় যুক্তি ও উদাহরণের মাধ্যমে তুলে ধরেন।

বিভিন্ন বিভাগের অসংখ্য শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা, বক্তব্য উপস্থাপন এবং সমসাময়িক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আজিজুল হক কলেজে ‘নৈতিকতার অভাবই সংকটের মূল কারণ’ শীর্ষক একক বিতর্ক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সরকারি আজিজুল হক কলেজের আজিজুল হক বিতর্ক ক্লাবের সাপ্তাহিক সেশনে ‘বর্তমান বাংলাদেশের সামগ্রিক সংকটের মূল কারণ নীতিমালার অভাব নয়, বরং নৈতিকতার অভাব’ শীর্ষক একক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজের বিজ্ঞান ভবনের ৪৪ নম্বর কক্ষে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে অংশগ্রহণ করে নির্ধারিত তিন মিনিটে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী চয়ন কুমার মোদক। দ্বিতীয় স্থান অর্জন করেন আরবি বিভাগের শিক্ষার্থী মোঃ খাত্তাব হোসেন এবং তৃতীয় স্থান অর্জন করেন প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ রাফিক।

অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ আল জারিফ। বিচারকের দায়িত্বে ছিলেন প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান বাপ্পী এবং আরবি বিভাগের শিক্ষার্থী মোঃ মাজহারুল ইসলাম।

বিতর্কে অংশ নেওয়া শিক্ষার্থীরা বাংলাদেশের চলমান বিভিন্ন সংকটের পেছনে নীতিমালা ও নৈতিকতার ভূমিকা, ব্যক্তিগত ও সামাজিক মূল্যবোধ, সুশাসন এবং নাগরিক দায়িত্বসহ বিভিন্ন বিষয় যুক্তি ও উদাহরণের মাধ্যমে তুলে ধরেন।

বিভিন্ন বিভাগের অসংখ্য শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা, বক্তব্য উপস্থাপন এবং সমসাময়িক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ