ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পটুয়াখালীতে ৩৪ বীর মুক্তিযোদ্ধাকে জেলা পরিষদের সম্মাননা

পটুয়াখালীতে ৩৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক মুক্তিযোদ্ধার হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সেহাংগু সরকার (কুট্টি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ (পিনু)। প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট মো. মজিবুর রহমান (টোটন)।

অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। দেশের স্বাধীনতার জন্য তাঁদের ত্যাগ ও সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানান তাঁরা।

প্রধান অতিথি সেহাংগু সরকার (কুট্টি) বলেন, “দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁদের সম্মান জানাতে জেলা পরিষদের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মুক্তিযোদ্ধাদের কল্যাণে আরও উদ্যোগ নেওয়ার চেষ্টা থাকবে।”

অনুষ্ঠান শেষে জেলার ৩৪ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক ও সম্মাননা তুলে দেওয়া হয়।

বিষয় : efjkshot

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

পটুয়াখালীতে ৩৪ বীর মুক্তিযোদ্ধাকে জেলা পরিষদের সম্মাননা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

পটুয়াখালীতে ৩৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক মুক্তিযোদ্ধার হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সেহাংগু সরকার (কুট্টি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ (পিনু)। প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট মো. মজিবুর রহমান (টোটন)।

অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। দেশের স্বাধীনতার জন্য তাঁদের ত্যাগ ও সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানান তাঁরা।

প্রধান অতিথি সেহাংগু সরকার (কুট্টি) বলেন, “দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁদের সম্মান জানাতে জেলা পরিষদের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মুক্তিযোদ্ধাদের কল্যাণে আরও উদ্যোগ নেওয়ার চেষ্টা থাকবে।”

অনুষ্ঠান শেষে জেলার ৩৪ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক ও সম্মাননা তুলে দেওয়া হয়।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ