ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বালাগঞ্জে দূর্গাপুজা পালনে প্রস্তুতি সভা

জলঢাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম খানের বিদায় সংবর্ধনা

পীরগঞ্জে দশটি  ইউনিয়নের গ্রাম পুলিশ পেল নোতুন পোষাক ও সরঞ্জাম উপহার সামগ্রী বিতরণ।

ষাঁড়  চুরির অভিমোল্লাহাটেযোগ, মামলা না নেওয়ার দাবি  সংবাদ সম্মেলনে গরু উদ্ধারে ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

ঝিনাইগাতীতে পৈতৃক ও ক্রয়কৃত জমি অবৈধভাবে দখল ও আত্মসাত চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইত্তেফাকুল উলামার বারহাট্টা উপজেলার সাধারণ সম্পাদক নির্বাচিত শাইখুল হাদিস মুফতি ফেরদাউস আহমদ ডহরপুরী

সফিপুরে প্রেমিকাকে বাসায় ডেকে নেওয়ার পর তরুণীর মৃত্যু, ধর্ষণের অভিযোগ শান্ত নামে যুবক গ্রেফতার

কুড়িগ্রামে এক মাদরাসা সুপারের বিরুদ্ধে কাঁঠাল গাছ কর্তনের অভিযোগ ; বিচারের দাবিতে জেলা প্রশাসক, বন বিভাগসহ ১২ দপ্তরে চিঠি

পীরগাছায় অবৈধ তেল কারখানায় অভিযান: নামমাত্র সাজা ও মালামাল ছেড়ে দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

রংপুরের পীরগাছায় অবৈধভাবে সয়াবিন তেল ও বিভিন্ন ভেজাল খাদ্যপণ্য তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। তবে বিপুল পরিমাণ মালামাল রেখে সামান্য অংশ জব্দ করা এবং ড্রেনে ফেলে দেওয়া দুষিত তেল পুনরায় কুড়িয়ে নেওয়ার সুযোগ দেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পীরগাছা বাজারে অবস্থিত ‘মীম কনজ্যুমার’ নামক কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পীরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন।​অভিযান সূত্র জানায়, কোনো প্রকার বৈধ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে সয়াবিন তেল, আটা, ওরস্যালাইন ও জুসসহ প্রায় ১৫ ধরনের ভেজাল খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। আইন লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক মশিউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান উপজেলার পারুল ইউনিয়নের সুন্দর এলাকার আজিজুল ইসলামের ছেলে।

​এদিকে অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, কারখানায় অন্তত ৫০ থেকে ৭০ লাখ টাকা মূল্যের ভেজাল খাদ্যপণ্য ও কাঁচামাল মজুত ছিল। কিন্তু রহস্যজনকভাবে তার সামান্য অংশ জব্দ দেখিয়ে বিশাল এক অংশ কারখানার মালিক ও অসাধু ব্যবসায়ীদের জিম্মাতেই রেখে আসা হয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—প্রশাসনের উপস্থিতিতেই কারখানার বাইরে ফেলে দেওয়া দুষিত তেল পুনরায় কুড়িয়ে পাত্রে ভরতে দেখা গেছে, যা পরবর্তীতে বাজারজাত করার পূর্ণ সুযোগ রয়ে গেছে।

​অভিযানকে ‘লোকদেখানো নাটক’ আখ্যা দিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী জানান, ভেজাল খাদ্যদ্রব্য পীরগাছাসহ আশপাশের সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এত বড় অপরাধে নামমাত্র জরিমানা ও স্বল্প মেয়াদের সাজা দেওয়ার পর মালামাল বাজেয়াপ্ত না করায় অসাধু চক্র আরও পার পেয়ে যাচ্ছে। এ ধরনের শিথিলতায় ভেজালবিরোধী অভিযানের মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের আস্থা নষ্ট হচ্ছে।

​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন জানান, বিএসটিআই ও সংশ্লিষ্ট আইনের আওতায় অপরাধীকে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।​তবে জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে লোকদেখানো আনুষ্ঠানিকতার বাইরে এসে ভেজাল চক্রের বিরুদ্ধে নিয়মিত কঠোর তদারকি ও দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পীরগাছায় অবৈধ তেল কারখানায় অভিযান: নামমাত্র সাজা ও মালামাল ছেড়ে দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ