সুদমুক্ত ও শরী‘আহভিত্তিক সেবা প্রসারের নতুন প্রত্যয়
ইসলামী শরী‘আহ নীতিমালার ভিত্তিতে মানসম্মত ও সুদমুক্ত ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, গাজীপুর বাজার এজেন্ট আউটলেটের নতুন পরিচালক বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব মনিরুজ্জামান সরকার-কে ফুল ও মালায় বরণ করে নেওয়া হয়েছে।
গত ৫ অক্টোবর ২০২৬, সোমবার বিকেল সাড়ে ৪টায় ফরিদ উদ্দিন সুপার মার্কেট ইউনিয়ন পরিষদের বিপরীত পাশে গাজীপুর বাজার ইসলামী ব্যাংক বাংলাদেশ এজেন্ট আউটলেটে আয়োজিত এক সুধী সমাবেশে তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আউটলেটের প্রোপাইটর মোঃ আইয়ুব আলী-র উপস্থিতিতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সম্মানিত গ্রাহক নবনিযুক্ত পরিচালককে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
উল্লেখযোগ্য যে, এই এজেন্ট আউটলেটের ম্যানেজিং কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন
মাও. নুরুল ইসলাম। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন
আফজাল হোসাইন। পরিচালক হিসেবে নতুন দায়িত্ব পেলেন আলহাজ্ব মনিরুজ্জামান সরকার। এবং প্রোপাইটর হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আইয়ুব আলী
নবনিযুক্ত পরিচালক জনাব আলহাজ্ব মনিরুজ্জামান সরকার ২ নং গাজীপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম সিরাজুল হক সাহেবের সুযোগ্য সন্তান, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি জনাব তোফাজ্জল হোসেন সাহেবের ভাতিজা।
উত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রোপাইটর মোঃ আইয়ুব আলী ইসলামী ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরে পবিত্র কুরআনের সূরা আল-বাকারা থেকে উদ্ধৃত করে বলেন, “আল্লাহ তা‘আলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম” (আয়াত: ২৭৫)। বক্তারা আরও উল্লেখ করেন, সুদমুক্ত অর্থনীতি গ্রহণের মাধ্যমে আমানতের সঠিক সুরক্ষার পাশাপাশি সমাজে হালাল উপায়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব।
নবনিযুক্ত পরিচালক জনাব আলহাজ্ব মনিরুজ্জামান সরকার বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হবে ইসলামী শরী‘আহ ও ব্যাংকিং নীতিমালার শতভাগ অনুসরণ নিশ্চিত করে গাজীপুর বাজার ও পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষের কাছে আধুনিক ও সুদমুক্ত ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া।”
সম্মানিত গ্রাহকদের মধ্য হতে গাজীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ শহীদুল্লাহ আউটলেটের উত্তরোত্তর সাফল্য, গ্রাহকদের সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করে অনুষ্ঠান শেষ করেন।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন