ঘাটাইলে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ১২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
টাঙ্গাইল জেলা প্রতিনিধি: মমিনুর ইসলাম মিলন:- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নগদ ১২ লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার ও ঘরের বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন (৩৮) ঘাটাইল থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। প্রতিদিনের মতো বাড়ির মূল ফটকে তালা এবং ঘরের দরজা-জানালা বন্ধ করে তাঁরা ঘুমাতে যান।
পরদিন ১৩ অক্টোবর সকাল আনুমানিক ৬টার দিকে ঘুম থেকে উঠে ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি। পরে ঘর তল্লাশি করে আলমারি, শোকেস, স্টিলের ডেকসেট, ড্রেসিং টেবিল, খাটের ড্রয়ারসহ বিভিন্ন আসবাবপত্রের ড্রয়ার ভাঙা ও খোলা দেখতে পান।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘরে জমি ক্রয়সহ ব্যবসার কাজে রাখা নগদ ১২ লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার এবং প্রয়োজনীয় মালামাল খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া ঘরের বারান্দার গ্রিলসহ দরজা ভাঙার চিহ্নও দেখতে পান ভুক্তভোগী। তাঁর ধারণা, রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টার মধ্যবর্তী কোনো সময়ে অজ্ঞাতনামা চোরেরা ঘরে প্রবেশ করে এসব মালামাল চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ায় এবং নিজেদের উদ্যোগে চোরদের শনাক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগটির সুষ্ঠু তদন্ত করে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন