ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

কচুয়ায় ২০০ গজ সড়ক ৬ মাসেও মেরামত হয়নি, ক্ষোভে পৌরবাসী'

মো: আনোয়ার হোসেন রাজ, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: ১৬, অক্টোবর ২০২৬ শুক্রবার,চাঁদপুরের কচুয়া পৌরসভার প্রাণকেন্দ্র উপজেলা পরিষদের সামনে থেকে পোদ্দারবাড়ি হয়ে খানবাড়ি পর্যন্ত সড়কটির বেহাল দশা। প্রায় ৬ মাস আগে খোঁড়া হলেও আজও হয়নি সংস্কার। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।

স্থানীয়দের অভিযোগ, আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মাত্র ২০০ গজ সড়ক সংস্কারের জন্য বার পৌর কর্তৃপক্ষ ও প্রকৌশল শাখাকে অনুরোধ করা হলেও মিলছে না কোনো প্রতিকার।

উল্লেখ্য, এবছর পোদ্দারবাড়িতে ১৪৬ বছরের ঐতিহ্য নিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি চলছে। ভক্তি আর সম্প্রীতির এই মিলনমেলায় হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম হবে। কিন্তু উপজেলা পরিষদ সংলগ্ন এই গুরুত্বপূর্ণ সড়কটির করুণ দশার কারণে উৎসবের আনন্দ মাটি হওয়ার আশঙ্কা করছেন আয়োজকরা।

এলাকাবাসীর প্রশ্ন, একজন ঠিকাদারের মাধ্যমে ২০০ গজ রাস্তা মেরামত করা কি এতটাই কঠিন? পৌর কর্তৃপক্ষের দায়িত্ব কি শুধু আশ্বাস দেওয়া? আমরা আর কার কাছে যাব?

সাধারণ মানুষের দাবি, দুর্গাপূজার আগেই পোদ্দারবাড়ি পর্যন্ত সড়কটি দ্রুত মেরামত করে জনদুর্ভোগ লাঘব করা হোক।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কচুয়ায় ২০০ গজ সড়ক ৬ মাসেও মেরামত হয়নি, ক্ষোভে পৌরবাসী'

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ