মুন্সীগঞ্জে দিনদুপুরে অভিনব কায়দায় মিশুক অটো চুরি, ১ লাখ ৪০ হাজার টাকার গাড়ি নিয়ে উধাও চোর চক্র
মুন্সীগঞ্জ প্রতিনিধি: এমডি সিফাত হোসাইন:- মুন্সীগঞ্জে দিনদুপুরে অভিনব কৌশলে একটি মিশুক অটো চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আব্দুস সালাম (৪৪), পিতা আক্কেল ঢালী, সাং- পশ্চিম মুক্তারপুর, থানা ও জেলা- মুন্সীগঞ্জ। তার মালিকানাধীন একটি লাল বডি ও কালো ছাদ বিশিষ্ট মিশুক অটো তার ছেলে রাব্বি (১৯) চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গাড়িটি প্রায় দুই মাস আগে শো-রুম থেকে কেনা হয় যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৪/১০/২০২৬ ইং তারিখ সকাল অনুমান ৭টার দিকে রাব্বি গাড়ি নিয়ে সৈয়দপুর কাঠপট্টি গ্যাস পাম্প সংলগ্ন রাস্তায় পৌঁছালে অজ্ঞাতনামা এক ব্যক্তি চর সৈয়দপুর থেকে এসি নিয়ে মুক্তারপুর ব্রিজের বিপরীত পাশে যাওয়ার জন্য ভাড়া করে। পরে চর সৈয়দপুর লাইলী পাগলীর মাজার সামনে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা আরও ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে রাব্বিকে ভুল বুঝিয়ে গাড়ি থেকে নামিয়ে এসি তোলার জন্য কাপড়ের টুকরা আনতে বলে।
রাব্বি রাস্তার পাশে কাপড় আনতে গেলে চোর চক্রটি কৌশলে গাড়ির লক ভেঙ্গে গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গাড়ির সন্ধান পায়নি।
এ বিষয়ে ভুক্তভোগী আব্দুস সালাম জানান, খোঁজাখুঁজি ও পরিচিতজনদের সাথে আলোচনা করায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন