সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মদনে মানববন্ধন
মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) হত্যাকাণ্ডে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে মদন-কেন্দুয়া সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি নূরুল হক রনুর সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের প্রতিনিধি মো. সাকের খানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহমেদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি নিজাম উদ্দিন আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক ও খোলা কাগজের প্রতিনিধি আলী আজগর পনির, অর্থ সম্পাদক ও প্রতিদিনের সংবাদের প্রতিনিধি নূর মুহাম্মদ জরিপ, সম্মানিত সদস্য ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী এবং দৈনিক ভোরের দর্পণের মদন উপজেলা প্রতিনিধি মো. রাসেল আহমেদসহ স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। একজন সাংবাদিককে হত্যা করা মানে স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের পথকে বাধাগ্রস্ত করা। এ ধরনের ঘটনা সাংবাদিক সমাজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করে।
তাঁরা আরও বলেন, সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হামলা, নির্যাতন কিংবা হত্যার শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। তাঁরা অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন