পীরগাছায় মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ১৩ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মাহাবুব
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- রংপুরের পীরগাছায় অন্নদানগর ইউনিয়নে কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে ১৩টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক কাজী মাহবুবার রহমান মাহাবুব।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে স্থানীয় সাতদরগা বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। পরে গোবরাপাড়া, পেটভাতা, কদমতলী, বটতলী খামার, অন্নদানগর বাজার, বড়বাড়ি, পঞ্চানন ও কালিরস্থানসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার ১৩টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় তাঁর সফরসঙ্গীরা কাজী মাহবুবার রহমানের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। শোভাযাত্রাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পূজামণ্ডপ পরিদর্শনকালে কাজী মাহবুবার রহমান পূজা উদ্যাপনের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তার।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন