ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর ২০২৬

তারাকান্দায় বালিখাঁ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এ.এইচ.এম. রফিক, প্রত্যাশা দলীয় সমর্থন

সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুকে শোকজ

গাজীপুরে বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত গার্মেন্টস শ্রমিক আন্দোলন প্রতিরোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিজিবি

তারাকান্দায় পুলিশের তৎপরতায় নাশকতার চেষ্টা পন্ড, মোটরসাইকেল ও টায়ার উদ্ধার

ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন।

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

বিরহের দিন কাটে স্মৃতির মাচালে, গ্রামের অতীত আজও হৃদয়ে অমলিন

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় নৌকাবাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার  সুবির ঘোষ:- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শনার্থীর ঢল নামে।

নৌকাবাইচ প্রতিযোগিতাটি কাফাসাটী নদীঘাট থেকে শুরু হয়ে ভাবনহাটি নদীঘাটে গিয়ে শেষ হয়। এভাবে একে একে তিনবার বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন মঘী ইউনিয়নের খানাবাড়ির আকরাম ও তাঁর দল, ২য় স্থান অর্জন করেন গঙ্গারামপুর ইউনিয়নের ইয়াকুব ও তাঁর দল এবং ৩য় স্থান অর্জন করেন মনুখালীর রকিবুল ও তাঁর দল। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও তাঁদের সঙ্গীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) মাগুরা সদর উপজেলার ৭ নম্বর মঘী ইউনিয়নের ভাবনহাটি এলাকায় এ মেলার আয়োজন করে ভাবনহাটি বাজার কমিটি ও এলাকাবাসী।

আয়োজক কমিটির সভাপতি আবু বক্কার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "সমাজকে মাদকমুক্ত করতে এবং আমাদের ছেলেমেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করতে হলে তাদের সংস্কৃতিমনস্ক করে গড়ে তুলতে হবে। তবেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান ইমাম সুজা, সাবেক সদস্য মিজানুর রহমান, জেলা কৃষক দলের সহ-সভাপতি সুজন, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন, ৭ নম্বর মঘী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাবেক সভাপতি আলতাফ, সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সাফি, ইউনিয়ন বিএনপি নেতা হাফিজুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজনে: ভাবনাটি বাজার কমিটি,ও এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় নৌকাবাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ