ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

লালমনিরহাট সীমান্তে বাঘের আতঙ্ক, হামলায় আহত ৩ বাংলাদেশি।

মোঃ আনিছুল ইসলাম রাজিব।লালমনিরহাট প্রতিনিধি। ভারত থেকে আসা একটি বাঘের আক্রমণে লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত এলাকায় নারীসহ তিন বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

রোববার, ২৫ অক্টোবর বিকেল পাঁচটার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্ত দিয়ে বাঘটি বাংলাদেশে প্রবেশ করে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।

স্থানীয় সূত্রে জানা যায়, আমঝোল গ্রামের বাসিন্দা শরিফা বেগম ধানক্ষেতে নিজের ছাগল খুঁজতে গিয়ে বাঘটির মুখোমুখি হন। এ সময় বাঘটি তাঁর ওপর আক্রমণ চালায়। পরে আরও দুজন বাঘটির আক্রমণে আহত হন।আহত ব্যক্তিরা হলেন শরিফা বেগম, আফসার হোসেন ও নজরুল ইসলাম। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র জানায়, আহত তিনজন সেখানে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে দুজনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

ঘটনার খবর পেয়ে সীমান্ত এলাকায় তৎপরতা বাড়িয়েছে বিজিবি। ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানিয়েছেন, বাঘের উপস্থিতির খবর পাওয়ার পর ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।বিজিবির পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাঘটির অবস্থান শনাক্ত করা এবং পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।তবে বাঘটি বর্তমানে কোথায় অবস্থান করছে, তা নিশ্চিত হওয়া যায়নি। 

এ কারণে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।বাঘের উপস্থিতি চোখে পড়লে কেউ যেন সেটির কাছে যাওয়ার চেষ্টা না করেন, ধাওয়া না করেন কিংবা উত্তেজিত করে তোলেন না। নিরাপদ দূরত্বে সরে গিয়ে দ্রুত স্থানীয় প্রশাসন, বিজিবি ও বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

লালমনিরহাট সীমান্তে বাঘের আতঙ্ক, হামলায় আহত ৩ বাংলাদেশি।

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ