ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থী আল-আমিনের নিজস্ব অর্থায়নে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

চার দিনের সফরে পঞ্চগড়ে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

নেত্রকোণা ডিএনসি'র বড় সাফল্য: ৪৯২ বোতল ফেনসিডিল সহ কুখ্যাত মাদক কারবারি আল-আমিন আটক

বারহাট্টা থানায় দুই পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ  স্বাস্থ্য বিভাগীয় জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী বাচ্চুর পাশে মানবতার হাত বাড়ালেন পলাশ

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থী আল-আমিনের নিজস্ব অর্থায়নে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থী আল-আমিনের নিজস্ব অর্থায়নে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

জনস্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা জেলার সাভার উপজেলাধীন আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৪ নভেম্বর (বুধবার) বাদ আসর পাথালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী প্রগ্রেসিভ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব আল-আমিন এ ব্যতিক্রমী ও জনকল্যাণমুখী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

ঢাকা কো-অপারেটিভ সোসাইটি কেন্দ্রীয় মসজিদের মুসল্লি এবং ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে দলমত নির্বিশেষে এক সভার আয়োজন করা হয়। সোসাইটি কেন্দ্রীয় মসজিদের খতিবের বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মশা নিধন কার্যক্রমের ওষুধ ছিটানো ও ফগার মেশিনের ব্যবহার শুরু হয়। এলাকার সাধারণ মানুষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আল-আমিনের এই জনবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সমাজ বিনির্মাণে সবাইকে এভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে মেম্বার পদপ্রার্থী অধ্যক্ষ আল-আমিন বলেন, "আমাদের ৫ নং ওয়ার্ডটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এখানে বিপুল সংখ্যক গার্মেন্টস শ্রমিক এবং নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ বসবাস করেন, যারা দিন এনে দিন খায়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সাম্প্রতিক সময়ে এলাকায় মশা-মাছির উপদ্রব মারাত্মকভাবে বেড়েছে। এমনকি ইতোমধ্যে বেশ কিছু ডেঙ্গু আক্রান্ত (এডিস পজিটিভ) রোগীও শনাক্ত হয়েছে। এই সংকটাপন্ন পরিস্থিতিতে এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে আমি ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নে মশা নিধক মেশিন ও ওষুধ ক্রয় করেছি। আজ সেনওয়ালিয়া মৌজা সোসাইটি কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে আমরা শুরু করলাম। ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে ৫ নং ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে এই ওষুধ ছিটানো হবে এবং জনস্বার্থে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।"

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও মৎস্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আক্তারুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান ডিগ্রি কলেজের অধ্যাপক মো. আরিফুল ইসলাম, আশুলিয়া থানা মুজাহিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো. দবির উদ্দিন, মাতৃছায়া প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শাহ আলম, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন, মো. ফেরদৌস, মো. আলী হোসেন, মো. কাওছার হাবিব, মো. আব্দুর রাব্বি, মো. আব্দুল আজিজ, মো. খোরশেদ আলম এবং মো. হাসান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, মশা নিধনের এই ধারাবাহিক উদ্যোগের ফলে এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের প্রকোপ অনেকটাই কমে আসবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থী আল-আমিনের নিজস্ব অর্থায়নে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ