ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মদনে ভার্চুয়ালি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

কেশবপুর ইউনিয়নকে ইনসাফ ভিত্তিক  ও মডেল ইউনিয়ন গড়তে চান -কারী আবু বকর বিন সিদ্দিক

মদনের ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আবারও নির্বাচন করতে আগ্রহী সামিউল হায়দার শফি

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের মানসিকতা পরিবর্তনের আহ্বান সালিম আহমদের

সরিষাবাড়ীতে বিএনপি নেতার মামলায় আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার

দেবীগঞ্জে শিক্ষার্থীর পাউরুটিতে ধারালো ব্লেড, স্কুল ফিডিংয়ের খাবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

তেঁতুলিয়ায়  জমির মালিকানা বিরোধ  নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে ধান কাটার অভিযোগ

রেমিটেন্স যোদ্ধারা প্রতি সেক্টরে হয়রানির শিকার হচ্ছে - মনিরুল হক চৌধুরী

তারাকান্দায় প্রজেক্টরের মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ

দেশব্যাপী একযোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আসরে অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করেছেন ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন।

এ উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব বিন জামান প্রত্যয়, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান আরজু, প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক নাজমুল হক এবং ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলমগীর হোসেন রকি।

 এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার ক্ষেত্রে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর গুরুত্ব তুলে ধরেন।

তাঁরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির পথ আরও সুগম হবে। উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ শেষে তারাকান্দায় ভলিবল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

তারাকান্দায় প্রজেক্টরের মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

দেশব্যাপী একযোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আসরে অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করেছেন ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন।

এ উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব বিন জামান প্রত্যয়, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান আরজু, প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক নাজমুল হক এবং ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলমগীর হোসেন রকি।

 এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার ক্ষেত্রে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর গুরুত্ব তুলে ধরেন।

তাঁরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির পথ আরও সুগম হবে। উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ শেষে তারাকান্দায় ভলিবল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ