সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করতে হবে এমন মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় এনসিপি নেতা মাওলানা সালিম আহমদ।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তা জনগণের শাসক নন, বরং জনগণের সেবক। তিনি জনগণের জন্য কাজ করেন এবং জনগণের করের টাকায় বেতন পান। তাই একজন সাধারণ নাগরিক কেন তাঁকে ‘স্যার’ বলে সম্বোধন করতে বাধ্য হবেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, সরকারি পদমর্যাদা কাউকে জনগণের ঊর্ধ্বে স্থান দেয় না। জনগণের প্রতি সরকারি কর্মকর্তাদের দায়িত্ব ও জবাবদিহি রয়েছে। দাপ্তরিক ক্ষেত্রে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রটোকল থাকতে পারে, কিন্তু একজন সাধারণ নাগরিককে ‘স্যার’ বলতে বাধ্য করার কোনো অধিকার কোনো কর্মকর্তার নেই।
পোস্টে তিনি ঔপনিবেশিক মানসিকতা পরিহার করে সরকারি কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান। তাঁর মতে, পদ-পদবি দিয়ে সম্মান আদায় করা যায় না; বরং নিজের আচরণ ও দায়িত্ববোধের মাধ্যমে সম্মান অর্জন করতে হয়।
তিনি আরও সতর্ক করে বলেন, কেউ ক্ষমতার দাপট দেখিয়ে নাগরিকের ওপর সম্বোধন চাপিয়ে দিতে চাইলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথ তাঁদের জানা রয়েছে।
পোস্টের শেষাংশে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “জনগণ আপনাদের অধীনস্থ নয়; আপনারা জনগণের সেবক।”

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন