জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে জামালপুরের সরিষাবাড়ীতে এক কৃষকের ২৬ শতাংশ জমির কাঁচা ধান কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় স্থানীয় লোকজনের ডাক-চিৎকারে অভিযুক্তরা কেটে ফেলা ধান জমিতে রেখেই পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক বজলুর রশিদ। এ ঘটনায় তাঁর প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার বনগ্রাম দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বজলুর রশিদ (৫০) বাদী হয়ে একই গ্রামের রফিকুল শেখ ও জহুরুল শেখের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ক্রয়সূত্রে পাওয়া ২৬ শতাংশ জমি প্রায় ২৯ বছর ধরে ভোগদখল করে আসছেন বজলুর রশিদ। ওই জমিতে তিনি ধান রোপণ করেছিলেন। দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে একই এলাকার রফিকুল শেখ (৬২) ও জহুরুল শেখের (৫৫) সঙ্গে তাঁর বিরোধ চলে আসছে। এরই জেরে শুক্রবার ভোরে রফিকুল ও জহুরুল শেখের নেতৃত্বে আরও ৪-৫ জন ব্যক্তি ওই জমিতে প্রবেশ করে প্রায় ২২ শতাংশ জমির কাঁচা ধান কেটে ফেলে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, ধান কাটার বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা ডাক-চিৎকার শুরু করেন। এতে অভিযুক্তরা কেটে ফেলা ধান জমিতে রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বজলুর রশিদ দাবি করেন, জমিটি দীর্ঘদিন ধরে তাঁর ভোগদখলে রয়েছে। জমি নিয়ে বিরোধ থাকলেও ফসল কেটে নষ্ট করার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে তাঁর প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার দাবি করেছেন।
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর সরিষাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রফিকুল শেখ ও জহুরুল শেখ এর ফোন করলে তাদের পাওয়া যায়নি।
জানতে চাইলে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন , ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন