ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

টেকনাফে চতুর্থ শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করল হুরিয়া রহমান রিভাব

প্রকাশ্যে নয়, নীরবে জনসম্পৃক্ততায় ব্যস্ত ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান (মামুন)

সরিষাবাড়ী শাহীন স্কুলে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

সিংড়ায়

সিংড়ায় "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত"

হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬: ইছাখাদায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি শোনপুর ও মহম্মাদপুর একাদশ

বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ

আওয়ামী লীগ শুধরাবে না, হাসিনাকে আসতে হবে বন্দি চুক্তিতে’... ত্রাণ মন্ত্রী

জলে ডুবে   দুই বোনের মৃত্যু

জলে ডুবে দুই বোনের মৃত্যু

বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী ও সাধারণ জনতার এক ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং দেশের রাজনৈতিক অচল অবস্থার অবসান ঘটে। জাতির এই গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নেত্রকোণার বারহাট্টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ  আবুল খায়ের আকন্দ টিটু এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংধা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় "৭ নভেম্বরের চেতনা ও শহীদ জিয়ার ভূমিকা" বিষয়ে ছাত্রীরা অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন বলেন, "১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের দিন। এদিন সেনাবাহিনী ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এদিন থেকে জাতিকে নতুন করে গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয়তাবাদের পথে পরিচালিত করেন।"

তিনি আরও বলেন, "আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাঝে দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জনাব  মোঃ আবুল খায়ের আকন্দ টিটু বলেন, "শিক্ষার্থীদের মেধা বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি জাতীয় ইতিহাস জানা জরুরি। ৭ নভেম্বরের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।"

পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী ও সাধারণ জনতার এক ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং দেশের রাজনৈতিক অচল অবস্থার অবসান ঘটে। জাতির এই গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নেত্রকোণার বারহাট্টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ  আবুল খায়ের আকন্দ টিটু এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংধা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় "৭ নভেম্বরের চেতনা ও শহীদ জিয়ার ভূমিকা" বিষয়ে ছাত্রীরা অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন বলেন, "১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের দিন। এদিন সেনাবাহিনী ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এদিন থেকে জাতিকে নতুন করে গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয়তাবাদের পথে পরিচালিত করেন।"

তিনি আরও বলেন, "আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাঝে দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জনাব  মোঃ আবুল খায়ের আকন্দ টিটু বলেন, "শিক্ষার্থীদের মেধা বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি জাতীয় ইতিহাস জানা জরুরি। ৭ নভেম্বরের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।"

পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ