রংপুরের পীরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ থেকে ১৬ মণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় দেড় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মাছচাষি। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার নটাবাড়ী গ্রামে এ ঘটনা জানাজানি হয়। ক্ষতিগ্রস্ত মাছচাষি মেহেদী হাসান জানান, তিনি বাড়ির দক্ষিণ পাশে ৪২ শতক জমির একটি পুকুরে প্রায় দুই লাখ টাকা ব্যয়ে মাছ চাষ করে আসছিলেন। দীর্ঘদিন ধরে ওই জমি ও পুকুরের মালিকানা নিয়ে এলাকার নিজাম উদ্দিনের ছেলে আশরাফ আলী, সোহরাব আলী, আফতাব উদ্দিন ও মাহতাব উদ্দিনের সঙ্গে তাঁর বিরোধ চলছিল।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর সকালে পুকুরের পাশে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে হুমকি দেন। ওই দিন বিকেলে পুকুরে মাছকে খাবার দিয়ে তিনি বাড়ি ফিরে যান। পরদিন সকালে পুকুরে গিয়ে দেখতে পান, সব মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। পুকুরে বিষ প্রয়োগের কারণে ১৫ থেকে ১৬ মণ মাছ মারা গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা দুঃখজনক। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনার পর থেকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন